বিশ্বকাপে ব্রাজিলের অমোঘ রেকর্ড, সব আসরেই অংশগ্রহণ
বিশ্বকাপে ব্রাজিলের অমোঘ রেকর্ড, সব আসরেই অংশ

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট ফিফা বিশ্বকাপের ২৩তম আসর শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইতিহাসে প্রথমবারের মতো এই আসরে সর্বাধিক ৪৮টি দেশ অংশ নিচ্ছে। ইতিমধ্যেই অংশগ্রহণকারী দেশগুলো স্বাগতিক দেশে আসা শুরু করেছে।

বিশ্বকাপে সর্বাধিক শিরোপা জয়ী ব্রাজিল

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল। তারা পাঁচটি শিরোপা জিতেছে—১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ এবং ২০০২ সালে। দ্বিতীয় সর্বোচ্চ চারটি করে শিরোপা জিতেছে জার্মানি (১৯৫৪, ১৯৭৪, ১৯৯০, ২০১৪) ও ইতালি (১৯৩৪, ১৯৩৮, ১৯৮২, ২০০৬)। তিনটি শিরোপা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা (১৯৭৮, ১৯৮৬, ২০২২)। এ ছাড়া উরুগুয়ে (১৯৩০, ১৯৫০) ও ফ্রান্স (১৯৯৮, ২০১৮) দুটি করে, ইংল্যান্ড (১৯৬৬) ও স্পেন (২০১০) একবার করে বিশ্বসেরার স্বীকৃতি পেয়েছে।

ব্রাজিলের অনন্য রেকর্ড

সর্বাধিক শিরোপা জেতার পাশাপাশি বিশ্বকাপে ব্রাজিলের এমন একটি রেকর্ড রয়েছে, যা অন্য কোনো দেশের পক্ষে ভাঙা সম্ভব নয়। ১৯৩০ সাল থেকে ২০২২ পর্যন্ত ফিফা বিশ্বকাপের ২২টি আসর অনুষ্ঠিত হয়েছে। পৃথিবীর একমাত্র দেশ হিসেবে প্রতিটি আসরেই খেলেছে ব্রাজিল। ১২ জুন শুরু হতে যাওয়া ২৩তম আসরেও অংশ নিচ্ছে সেলেসাওরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য দেশের অংশগ্রহণের পরিসংখ্যান

দ্বিতীয় সর্বোচ্চ ২০টি আসরে অংশ নিয়েছে জার্মানি। এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা, যারা অংশ নিয়েছে ১৯টি আসরে। এ ছাড়া ইতালি ও মেক্সিকো ১৮ বার করে এবং স্পেন অংশ নিয়েছে বিশ্বকাপের ১৬টি আসরে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ