বিশ্বকাপ ফুটবল: যুক্তরাষ্ট্রে পৌঁছেছে আর্জেন্টিনা দল
বিশ্বকাপ ফুটবল: যুক্তরাষ্ট্রে পৌঁছেছে আর্জেন্টিনা

বিশ্বকাপের দামামা বেজে উঠেছে, শুরু হয়ে গেছে ক্ষণগণনাও। বিশ্বকাপ ফুটবল যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা। এরই মধ্যে শিরোপাধারী আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে পৌঁছেছে। আসন্ন বিশ্বকাপ সামনে রেখে এখানেই নিজেদের অনুশীলন শিবির করেছে লিওনেল মেসির দল।

গ্রুপ জে-তে আর্জেন্টিনার প্রতিপক্ষ

আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের সঙ্গে ‘গ্রুপ জে’-তে জায়গা পাওয়া আলবিসেলেস্তেরা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আগামী ১৬ জুন। কানসাসের অ্যারোহেড স্টেডিয়ামে তাদের প্রথম প্রতিপক্ষ আলজেরিয়া।

দলের যাত্রা ও আবাস

দলের অধিকাংশ খেলোয়াড় আর্জেন্টিনার রাষ্ট্রীয় বিমান সংস্থা অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাসের বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। ফ্লাইটটির নম্বর ছিল ‘১৯৭৮’—যা আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের প্রতি শ্রদ্ধার নিদর্শন। অপরদিকে লিওনেল মেসি ও রদ্রিগো দে পল আলাদা একটি চার্টার্ড বিমানে সেখানে পৌঁছেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কানসাস সিটি মেট্রো এলাকায় বিশ্বকাপের ক্যাম্প স্থাপনকারী চার দলের মধ্যে আর্জেন্টিনাই প্রথম। নেদারল্যান্ডস, ইংল্যান্ড ও আলজেরিয়াও চলতি সপ্তাহে সেখানে পৌঁছাবে। দলগুলো কাছের লরেন্স শহরে অবস্থিত ইউনিভার্সিটি অব কানসাসে অবস্থান করবে।

মেসিদের আবাস হবে কানসাস সিটির ডাউনটাউনের কাছে অবস্থিত অরিজিন হোটেলে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দলের আগমন উপলক্ষে হোটেল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং চারপাশে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে। এছাড়া ভবনের বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে সাইনবোর্ড, পোস্টার এবং আর্জেন্টিনার তারকা ফুটবলারদের বিশালাকৃতির ছবি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ