সাফ ফুটবল: গ্রুপ সেরা হতে ভারতের মুখোমুখি বাংলাদেশ
সাফ ফুটবল: গ্রুপ সেরা হতে ভারতের মুখোমুখি বাংলাদেশ

মালদ্বীপকে হারিয়ে সাফের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। এখন গ্রুপ-সেরা হওয়ার লড়াই। প্রতিপক্ষ শক্তিশালী ভারত। গোয়ায় সোমবার (১ জুন) রাত ৮টায় স্বাগতিকদের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচটি জিতেই সেমিফাইনালে খেলতে চায় পিটার বাটলারের দল।

কোচের প্রতিক্রিয়া

শনিবার (৩০ মে) সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলার স্পষ্ট স্বীকার করেন, গত ম্যাচে সুযোগগুলো কাজে লাগানো যায়নি। বিশেষ করে উইঙ্গার ঋতুপর্ণার জন্য দিনটা মোটেও পক্ষে ছিল না। তবে একই সঙ্গে সতর্কও করেন— ভারত সম্পূর্ণ ভিন্ন মাপের দল। বাংলাদেশ কোচ বলেন, ‘আমরা জানি একটি শক্তিশালী দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। গত রাতের ম্যাচের বিশ্লেষণ করে সে অনুযায়ী প্রস্তুতি নেবো।’

ফেরা ফিরছেন শিউলি ও মনিকা

বুকে ব্যথার কারণে মালদ্বীপ ম্যাচ খেলতে পারেননি ডিফেন্ডার শিউলি আজিম। তার সঙ্গে মিডফিল্ডার মনিকা চাকমাও ফিরছেন ভারত ম্যাচের একাদশে। রক্ষণের দুর্বলতা নিয়ে শিউলি বলেন, ‘কোচ কাজ করছেন। আশা করছি, পরের ম্যাচে যে জায়গাগুলোতে ভুল হয়েছে সেগুলো শুধরে ওভারকাম করতে পারবো।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভারতকে হারানোর পরিকল্পনা

সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করলে ভারতকে হারানো কঠিন হবে না বলে মনে করেন বাটলার, ‘প্রতিপক্ষকে বোঝাটা গুরুত্বপূর্ণ, তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সঠিক পরিকল্পনা এবং সেটি ঠিকঠাক কার্যকর করা।’

সেমিফাইনালে প্রতিপক্ষ ভুটান হবে না নেপাল— এই প্রশ্নে নির্লিপ্ত বাটলার, ‘আমার কোনও বিশেষ পছন্দ নেই। টুর্নামেন্ট জিততে হলে যে কোনও পর্যায়ে এই দলগুলোর মুখোমুখি হতেই হবে।’

রেকর্ড বনাম বর্তমান ফর্ম

আগের দুই সাফে ভারতকে হারানোর রেকর্ড আছে বাংলাদেশের। কিন্তু এবারের ভারত দল আগের চেয়ে অনেক বেশি গোছানো, এটা শিউলি নিজেও মানেন। রেকর্ড নয়, বরং মাঠের পারফরম্যান্সই দিয়ে ম্যাচ জিতে এগিয়ে যাওয়ার পণ লাল-সবুজ দলের সেনানিদের।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ