মোহামেদ সালাহর নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা মিশরের
মোহামেদ সালাহর নেতৃত্বে বিশ্বকাপ দল ঘোষণা মিশরের

মিশর দলের বড় তারকা মোহামেদ সালাহ। তার নেতৃত্বেই উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের আন্তঃমহাদেশীয় দেশটি এবারের বিশ্বকাপ খেলতে যাচ্ছে। ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে মিশর। কোচ হোসাম হাসানের ঘোষিত দলে আছেন, অধিনায়ক মোহামেদ সালাহ, ওমর মারমুশ, মাহমুদ ত্রেজেগে ও ইমাম আশুররা।

বিশ্বকাপ প্রস্তুতি ও গ্রুপ চ্যালেঞ্জ

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হবে ইতিহাসের প্রথম ৪৮ দলের বিশ্বকাপ। এক আসর বিরতির পর ফুটবলের সবচেয়ে বড় আসরে ফিরছে ফারাওরা। অভিজ্ঞ ও তরুণ ফুটবলারের সমন্বয়ে গড়া দল নিয়ে বড় মঞ্চে চমক দেখানোর স্বপ্ন দেখছে আফ্রিকার দেশটি। মিসর ফুটবল ফেডারেশনের পরিচালক ইব্রাহিম হাসান জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবে দলের বহর। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আগামী ৬ জুন ওহাইওতে ব্রাজিলের মুখোমুখি হবে মিশর।

গ্রুপ জি-এর প্রতিপক্ষ

বিশ্বকাপের ‘জি’ গ্রুপে মিশরের প্রতিপক্ষ বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ড। কঠিন এই গ্রুপ পেরিয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়াই সালাহদের প্রথম লক্ষ্য।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মিশরের বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার

  • মোহাম্মদ এল-শেনাওয়ি
  • মোস্তাফা শোবেইর
  • এল-মাহদি সোলিমান
  • মোহাম্মদ আলা

ডিফেন্ডার

  • মোহাম্মদ আবদেলমোনেম
  • মোহাম্মদ হানি
  • ইয়াসের ইব্রাহিম
  • হোসাম আবদেলমাগিদ
  • আহমেদ ফাতুহ
  • তারেক আলা
  • রামি রাবিয়া
  • হামদি ফাথি
  • করিম হাফেজ

মিডফিল্ডার

  • মোহামেদ সালাহ
  • মারওয়ান আতিয়া
  • আহমেদ মোস্তাফা ‘জিজো’
  • মাহমুদ হাসান ‘ত্রেজেগে’
  • ইমাম আশুর
  • মোস্তাফা আবদেল রউফ
  • মোহান্নাদ লাশিন
  • হাইথাম হাসান
  • মাহমুদ সাবের
  • ইব্রাহিম আদেল
  • নাবিল এমাদ

ফরোয়ার্ড

  • ওমর মারমুশ
  • হামজা আবদেল করিম