মিশর বিশ্বকাপ স্কোয়াডে বড় চমক, সালাহ অধিনায়ক
মিশর বিশ্বকাপ স্কোয়াডে বড় চমক, সালাহ অধিনায়ক

আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে মিশর। গত বুধবার প্রধান কোচ হোসাম হাসান ঘোষিত এই দলে সবচেয়ে বড় চমক হিসেবে এসেছে এফসি নান্তেসের ফরোয়ার্ড মোস্তাফা মোহামেদের বাদ পড়ার খবর। ২৪ ম্যাচে মাত্র ৪টি গোল করে দীর্ঘদিন ধরে ফর্মহীনতায় ভুগছিলেন এই ফরোয়ার্ড। বাদ পড়া মোস্তাফার জায়গায় স্কোয়াডে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন বার্সেলোনার যুব দলের কিশোর ফরোয়ার্ড হামজা আবদেলকরিম। এখনো জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক না হলেও, দুর্দান্ত ফর্মে থাকা এই তরুণকে মিশরীয় ফুটবলের অন্যতম সম্ভাবনাময় প্রতিভা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সালাহর নেতৃত্বে বিশ্বকাপ অভিযান

এ দিকে যথারীতি দলের অধিনায়কত্ব করবেন মোহাম্মদ সালাহ। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে আগামী ২৮ মে কায়রোতে রাশিয়ার বিপক্ষে নিজেদের শেষ হোম প্রীতি ম্যাচ খেলবে মিশর। সেই ম্যাচের পর স্কোয়াড থেকে একজনকে ছাঁটাই করা হবে। এরপর ফিফার নির্ধারিত চূড়ান্ত ২৬ জনের দল ঘোষণা করবেন কোচ হোসাম হাসান।

গ্রুপ 'জি'-তে মিশরের প্রতিপক্ষ

এবারের বিশ্বকাপে গ্রুপ 'জি'-তে লড়বে মিশর। ১৬ জুন সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। এরপর ২২ জুন ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ড এবং ২৭ জুন আবারও সিয়াটলে ইরানের মুখোমুখি হবে সালাহ-মারমুশরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মিশরের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: এল শেনাওয়ি, মোস্তাফা শোবেইর, এল মাহদি সোলিমান, আলা।

ডিফেন্ডার: হানি, তারেক আলা, হামদি ফাথি, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাগুইদ, আবদেলমোনেম, আহমেদ ফাতুহ, করিম হাফেজ।

মিডফিল্ডার: মারওয়ান আতেয়া, মোহানাদ লাশিন, নাবিল এমাদ, মাহমুদ সাবের, জিজো, এমাম আশুর, মোস্তাফা জিকো, মাহমুদ ট্রেজেগেট, ইব্রাহিম আদেল, হাইসেম হাসান।

ফরোয়ার্ড: মোহাম্মদ সালাহ, ওমর মারমুশ, আকতাই আবদাল্লাহ, হামজা আবদেল করিম।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ