বিশ্বকাপের শেষ ৩২-এ ১৯ দল চূড়ান্ত, বাদ পড়েছে ৮টি
বিশ্বকাপের শেষ ৩২-এ ১৯ দল চূড়ান্ত, বাদ পড়েছে ৮টি

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ঝরে পড়তে শুরু করেছে কিছু দল। রাউন্ড অব থার্টি টুতে ইতিমধ্যে ১৯টি দল জায়গা করে নিয়েছে। বাদ পড়েছে ৮টি দল। বাকি ২১টি দল অপেক্ষায় রয়েছে ১৩টি জায়গার জন্য।

গ্রুপ পর্বের বর্তমান অবস্থা

১২টি গ্রুপের মধ্যে ৬টি গ্রুপের সব ম্যাচ শেষ হয়েছে। নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল এবং সেরা আটটি তৃতীয় স্থান দল নকআউট পর্বে খেলার সুযোগ পাবে। আগামী ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত এই পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

শেষ ৩২-এ জায়গা করা দলগুলো

গ্রুপ ‘এ’ থেকে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা; গ্রুপ ‘বি’ থেকে সুইজারল্যান্ড, কানাডা ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা; গ্রুপ ‘সি’ থেকে ব্রাজিল ও মরক্কো; গ্রুপ ‘ডি’ থেকে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া; গ্রুপ ‘ই’ থেকে জার্মানি, আইভরিকোস্ট ও ইকুয়েডর; গ্রুপ ‘এফ’ থেকে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন; গ্রুপ ‘আই’ থেকে ফ্রান্স ও নরওয়ে; গ্রুপ ‘জে’ থেকে আর্জেন্টিনা; এবং গ্রুপ ‘কে’ থেকে কলম্বিয়া শেষ ৩২-এ জায়গা করেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নকআউট পর্বের খেলার ধরন

বিশ্বকাপের নকআউট পর্বের প্রচলিত নিয়মেই এই ম্যাচগুলো খেলা হবে। প্রতিটি ম্যাচই ‘সিঙ্গেল-এলিমিনেশন’ বা সরাসরি বিদায়ের ম্যাচ। নির্ধারিত ৯০ মিনিটে খেলা ড্র থাকলে ১৫ মিনিট করে মোট ৩০ মিনিটের অতিরিক্ত সময় খেলা হবে। এরপরও যদি সমতা থাকে তবে টাইব্রেকারে জয়ী দল নির্ধারণ করা হবে।

বিদায় নেওয়া দলগুলো

এখন পর্যন্ত মোট ৮টি দল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। দলগুলো হলো: তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও ও জর্ডান।

রাউন্ড অব থার্টি টুতে নির্ধারিত ম্যাচ

এখন পর্যন্ত মাত্র ৪টি ম্যাচের লাইনআপ চূড়ান্ত হয়েছে:

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • কানাডা-দক্ষিণ আফ্রিকা (২৮ জুন, রাত ১টা)
  • ব্রাজিল-জাপান (২৯ জুন, রাত ১১টা)
  • নেদারল্যান্ডস-মরক্কো (৩০ জুন, সকাল ৭টা)
  • যুক্তরাষ্ট্র-বসনিয়া (২ জুলাই, সকাল ৬টা)