ক্যালিফোর্নিয়ায় কাতারের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে সুইজারল্যান্ড। টানা দুইবারের এশিয়ান চ্যাম্পিয়ন কাতার চার বছর আগে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে অভিষেক আসরে গ্রুপ পর্বের তিনটি ম্যাচই হেরেছিল।
সুইজারল্যান্ডের শক্তিশালী একাদশ
সুইজারল্যান্ড টানা শেষ তিনটি বিশ্বকাপেই শেষ ষোলোতে জায়গা করে নিয়েছিল। মুরাত ইয়াকিনের দলে বুন্দেসলিগায় খেলা নয়জন ফুটবলার রয়েছেন। সুইসদের শুরুর একাদশে আছেন বরুশিয়া ডর্টমুন্ডের গোলরক্ষক গ্রেগর কোবেল এবং বরুশিয়া মনশেনগ্লাডবাখের সেন্টার-ব্যাক নিকো এলভেদি।
এছাড়া ম্যাচে বদলি হিসেবে নামার অপেক্ষায় রয়েছেন মেইঞ্জের সিলভান উইডমার, হামবুর্গ এসভির মিরো মুহেইম, ফ্রাইবুর্গের জোহান মানজাম্বি, অগসবুর্গের ফাবিয়ান রিডার, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের অরেলে আমেন্ডা, স্টুটগার্টের লুকা জাকেজ এবং ফর্চুনা ডুসেলডর্ফের সেড্রিক ইটেন।
সুইজদের দলে আরও আটজন ফুটবলারের বুন্দেসলিগায় খেলার অভিজ্ঞতা রয়েছে। তাদের মধ্যে অধিনায়ক গ্রানিত জাকা (গ্লাডবাখ ও লেভারকুসেন), ম্যানুয়েল আকাঞ্জি (ডর্টমুন্ড), ডেনিস জাকারিয়া (গ্লাডবাখ), রিকার্ডো রদ্রিগেজ (ভলফসবুর্গ), রুবেন ভার্গাস (অগসবুর্গ) এবং ব্রিল এমবোলো (গ্লাডবাখ ও শালকে) আজ শুরুর একাদশেই আছেন।
কাতারের একাদশে চমক
সম্প্রতি কালচারাল লিওনেসার হয়ে সেগুন্দা ডিভিসিওনে উন্নীত হওয়া হোমাম আহমেদ কাতারের শুরুর একাদশে জায়গা পেয়েছেন। ২৬ বছর বয়সী এই ফুল-ব্যাকই কোচ হুলেন লোপেতেগির ২৬ সদস্যের দলে একমাত্র খেলোয়াড়, যিনি কাতারের বাইরে কোনো ক্লাবের হয়ে খেলেন।
সুইজারল্যান্ডের একাদশ
কোবেল, এলভেদি, আকাঞ্জি, জাকারিয়া, রদ্রিগেজ, ফ্রয়েলার, জাকা (অধিনায়ক), অ্যাবিশার, এনদোয়ে, ভার্গাস ও এমবোলো।
কাতারের একাদশ
আবুনাদা, আল-ওয়াই, পেদ্রো মিগেল, খৌখি (অধিনায়ক), আল আমিন, মাদিবো, লায়ে, গাবের, এডমিলসন জুনিয়র, আবদুরিসাগ ও আফিফ।



