নরওয়ে-ফ্রান্স ম্যাচের প্রথম ২১ মিনিটেই তিন গোল হয়েছে। জোড়া গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন উসমান ডেম্বেলে। এরপর এক গোল শোধ করেছে নরওয়ে।
ম্যাচের শুরুতে ফ্রান্সের আধিপত্য
ম্যাচের শুরু থেকেই নরওয়েকে চেপে ধরে ফ্রান্স। ম্যাচের ২৫ সেকেন্ডের মধ্যে বল বারে মারেন কিলিয়ান এমবাপ্পে। একটু পর ফ্রান্সের আরও একটি আক্রমণ ঠেকাতে হয় নরওয়েকে।
ডেম্বেলের প্রথম গোল
ম্যাচে লিড নিতে ৭ মিনিট অপেক্ষা করতে হয় ফ্রান্সকে। এমবাপ্পের পাস থেকে ডি বক্সের ভেতর থেকে দারুণ এক শটে বল জালে জড়ান ডেম্বেলে।
ডেম্বেলের দ্বিতীয় গোল ও নরওয়ের উত্তর
এরপর ম্যাচের ২০ মিনিটে আবারও গোল করে দলের ব্যবধান বাড়ান ডেম্বেলে। এই গোলেও অ্যাসিস্ট করেন এমবাপ্পে। তবে ২১ মিনিটেই এক গোল শোধ করেছে নরওয়ে। গোলটি করেছেন অসগার্ড।



