মেসির জাদুতে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা
মেসির জাদুতে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা

বিশ্বকাপে শেষ ৩২ এর ম্যাচে শুরুর দিকে আর্জেন্টিনা দাপট দেখালেও কেপ ভার্দের বিপক্ষে সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। তবে প্রথম হাইড্রেশন বিরতির পরই দৃশ্যপটে বদল ঘটে। ২৯ মিনিটে লিওনেল মেসির অসাধারণ নৈপুণ্যে লিড নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

মেসির অসাধারণ গোল

বিরতির পর খেলা শুরু হতেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে আলবিসেলেস্তেরা। লিসান্দ্রো মার্তিনেজের লম্বা পাস খুঁজে নেয় লিওনেল মেসিকে। কেপ ভার্দের রক্ষণভাগের ফাঁক গলে দৌড়ে দারুণ দক্ষতায় বল নিয়ন্ত্রণে নেন তিনি। এরপর চিপ শটে গোলরক্ষক ভোজিনহাকে পরাস্ত করে কাছের পোস্ট ঘেঁষে বল জালে জড়ান মেসি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ