গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে ফুটবল উন্মাদনা বাড়ছে
গাজীপুরে ফুটবল উন্মাদনা বাড়ছে

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ফুটবল উন্মাদনা ক্রমশ বেড়েই চলেছে। গত ২০ জুন থেকে শুরু হওয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সারা দেশ থেকে মোট ১৬টি জেলা দল অংশগ্রহণ করছে।

দ্বিতীয় রাউন্ডের খেলা

নকআউট ভিত্তিক এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলায় সোমবার (২৯ জুন) মাঠে নামে স্কুটার আব্দুল গফুর ফুটবল একাডেমি, নরসিংদী এবং থ্রি ব্রাদার্স এক্সএল, জামালপুর। খেলায় থ্রি ব্রাদার্স এক্সএল জামালপুর ১-০ গোলে জয়লাভ করে সেমিফাইনালে পৌঁছায়।

অতিথি ও আয়োজক

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থা গাজীপুরের সাবেক সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননী। উদ্বোধক হিসেবে ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ক্রীড়া সংগঠক সাখাওয়াত হোসেন সবুজ। সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক গাসিক সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দর্শক ও নেতৃবৃন্দ

গ্যালারিতে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের নির্বাচিত সেরা দর্শক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, আয়োজক কমিটির সদস্য সচিব আব্দুর রউফ নয়ন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, ক্রীড়া সংগঠক ও বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খান লাভলু ও মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম খান। এছাড়াও দূর-দূরান্ত থেকে হাজার হাজার দর্শক খেলা উপভোগ করতে স্টেডিয়ামে সমবেত হন।

আগামী খেলা

মঙ্গলবার (৩০ জুন) মাঠে নামবে মানিকগঞ্জ জেলা দল বনাম বগুড়া জেলা দল। প্রতিদিন বিএনপির কেন্দ্রীয়, জেলা ও মহানগর নেতারা ছাড়াও হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্টটি প্রাণবন্ত হয়ে উঠেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ