বিশ্বকাপে ইংল্যান্ডের জয়, স্কটল্যান্ডের বিদায়
বিশ্বকাপে ইংল্যান্ডের জয়, স্কটল্যান্ডের বিদায়

বৃথাই গেল স্কটল্যান্ডের ৭১ ঘণ্টার অপেক্ষা। ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা স্কটিশরা গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলেছিল ২৫ জুন। ৩ ম্যাচে পাওয়া ৩ পয়েন্ট তাৎক্ষণিকভাবে নকআউট নিশ্চিতের জন্য যথেষ্ট ছিল না। অপেক্ষা ছিল তৃতীয় স্থানধারীদের মধ্যে সেরা আটে যদি থাকা যায়!

ক্রোয়েশিয়ার জয়ে স্কটল্যান্ডের বিদায়

স্কটল্যান্ডের সে আশায় আজ গুড়েবালি দিয়েছে ক্রোয়েশিয়া। ২০১৮ আসরের রানার্সআপরা আজ ঘানাকে ২–১ গোলে হারিয়ে ‘এল’ গ্রুপে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে। আগে থেকে ৪ পয়েন্ট থাকায় ঘানারও ক্ষতি হয়নি। মাঝখান দিয়ে স্কটল্যান্ড বাদ পড়েছে শেষ ম্যাচ খেলার তিনদিন পর।

ইংল্যান্ডের জয় ও কেইনের রেকর্ড

তবে স্কটিশদের হতাশার রাতে হেসেছে ইংল্যান্ড। পানামাকে ২–০ গোলে হারিয়ে ‘এল’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে টমাস টুখেলের দল। একটি করে গোল করেছেন হ্যারি কেইন ও জুড বেলিংহাম।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কেইন অবশ্য রেকর্ডই গড়ে ফেলেছেন। ম্যাচের ৬৭তম মিনিটে হেডে করা গোলটি বিশ্বকাপে কেইনের ১১তম। ইংল্যান্ডের হয়ে এটি সর্বোচ্চ। এর আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে গ্যারি লিনেকারের ১০ গোলের রেকর্ড ছুঁয়েছিলেন ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার।

কেইনের গোলের আগে ইংল্যান্ডকে বড় স্বস্তি দেন বেলিংহাম। প্রথমার্ধে ৯টি শট নিলেও আক্রমণভাগে খুব একটা আগ্রাসী দেখা যায়নি দলটিকে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ