মিরপুর টেস্টের চতুর্থ দিন আজ, টটেনহাম-লিডস ম্যাচ
মিরপুর টেস্টের চতুর্থ দিন, টটেনহাম-লিডস ম্যাচ আজ

মিরপুর টেস্টের চতুর্থ দিন আজ। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এই ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। খেলা দেখা যাবে টি স্পোর্টস চ্যানেলে।

ঢাকা প্রিমিয়ার লিগ

আজকের ম্যাচে আবাহনী ও ব্রাদার্স মুখোমুখি হবে। এই খেলা শুরু হবে সকাল ৯টায়। এটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টস ইউটিউব চ্যানেলে।

আইপিএল

আইপিএলের আজকের ম্যাচে পাঞ্জাব ও দিল্লি প্রতিদ্বন্দ্বিতা করবে। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১ ও ২।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইংলিশ প্রিমিয়ার লিগ

ইংলিশ প্রিমিয়ার লিগে অবনমনের শঙ্কায় থাকা টটেনহাম আজ মুখোমুখি হবে লিডসের। ম্যাচটি শুরু হবে রাত ১টায়। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১ চ্যানেলে।

সিরি ‘আ’

সিরি ‘আ’-তে নাপোলি ও বোলোনিয়ার ম্যাচটি শুরু হবে রাত ১২টা ৪৫ মিনিটে। এটি সরাসরি সম্প্রচার করবে ডিএজেডএন।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। খেলা থেকে আরও পড়ুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ