পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ চ্যালেঞ্জিং হবে: শান মাসুদ
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ চ্যালেঞ্জিং: শান মাসুদ

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (৮ মে) শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম টেস্ট। প্রথম টেস্ট শুরুর আগে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ বাংলাদেশ দল নিয়ে সমীহের সুরে কথা বলেছেন।

প্রতিশোধ নয়, বরং সম্মান

বিশেষ করে দুই বছর আগে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হেরে যায় পাকিস্তান। সেই সূত্রে পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে প্রতিশোধের মতো শব্দ ব্যবহার করি না। ২০২৪ সালে বাংলাদেশ দল যেভাবে প্রস্তুতি নিয়েছিল এবং খেলেছে, তার জন্য তাদের কৃতিত্ব দিতেই হবে। এমনকি যখন আমরা সুবিধাজনক অবস্থানে ছিলাম; যেমন- তাদের ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল— তখনও তারা লড়াই করে টেস্ট ম্যাচ জেতার মতো দক্ষতা ও সক্ষমতা দেখিয়েছে।’

চ্যালেঞ্জ ও সুযোগের সিরিজ

বাংলাদেশের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জেরও। অধিনায়ক বললেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বর্তমানে থাকা ও পরিস্থিতিটাকে সম্মান করা। আমরা বাংলাদেশের বিপক্ষে খেলছি, যেটা একইসঙ্গে চ্যালেঞ্জেরও এবং সুযোগও। আমরা এখান থেকে খুব দূরে তাকাতে পারি না, ধাপে ধাপে যেতে হবে। সব দলই ফাইনালের স্বপ্ন দেখে, ট্রফি জেতারও, কিন্তু এই মুহূর্তে আমাদের পুরো দৃষ্টিটাই বাংলাদেশ সিরিজে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বোলিং আক্রমণে শক্তি

পাকিস্তানের পেস বোলিং ভালো নাকি বাংলাদেশের? শান মাসুদের উত্তর, ‘তাদের বোলিং আক্রমণ অত্যন্ত শক্তিশালী, আমি এ পর্যন্ত যা দেখেছি; সম্ভবত এটিই তাদের সেরা আক্রমণ। আমরা দুই দলের বোলিং ইউনিটের মধ্যে কোনও তুলনায় যাবো না, কারণ দুই পক্ষেই মানসম্পন্ন বোলার রয়েছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিজেদের ওপর ভরসা

পাকিস্তান অধিনায়ক ভরসা রাখতে চান নিজেদের ওপরই, ‘প্রতিটি দলের নিজস্ব শক্তি থাকে। আমরা আমাদের দক্ষতা ও নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো বিচার করি। আমরা ১৬ সদস্যের একটি ভারসাম্যপূর্ণ দল নিয়ে এসেছি, যারা প্রায় সব ধরনের কন্ডিশনেই খেলতে পারে। আমাদের বর্তমান দল নিয়ে আমরা খুবই খুশি। এখন লক্ষ্য হলো (দুই ম্যাচে) ১০ দিন ভালো ক্রিকেট খেলা। আশা করি, যারা সেরা খেলাটা উপহার দেবে তারাই সিরিজ জিতবে।’