টেস্ট চ্যাম্পিয়নশিপে সেরা পাঁচের লক্ষ্য বাংলাদেশের
টেস্ট চ্যাম্পিয়নশিপে সেরা পাঁচের লক্ষ্য বাংলাদেশের

চলতি বছরে প্রথমবারের মতো টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে প্রবেশ করবে টাইগাররা। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ সেরা পাঁচে থাকতে চান বলে জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সংবাদ সম্মেলনে শান্ত

বৃহস্পতিবার (৭ মে) প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে আসেন শান্ত। এ সময় নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘গত দুই বছর আমরা ভালো খেলেছি। ৭ নম্বরে শেষ করেছি। ধীরে ধীরে এই জায়গায় উন্নতি হচ্ছে যেটা আগে হয়নি। এটা ভালো অর্জন। এবার লক্ষ্য থাকবে আরও ভালো করার। চার বা পাঁচে থাকতে পারলে খুবই ভালো লাগবে।’

চ্যালেঞ্জ ও পরিকল্পনা

শান্ত আরও বলেন, ‘চ্যালেঞ্জ আছে। বেশ কিছু অ্যাওয়ে ট্যুর আছে। যা আমাদের জন্য নতুন হবে। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সফর আছে। হোম সিরিজ খুব গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষের শক্তি অনুযায়ী আমরা উইকেট ও কন্ডিশন তৈরির চেষ্টা করবো। দল এখন ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পেসারদের ভূমিকা

লক্ষ্য পূরণে পেসাররা সহায়তা করবেন বলে বিশ্বাস করেন শান্ত। তিনি বলেন, ‘অবশ্যই, পেস বোলাররা সহায়তা করবে। স্কিলের দিক থেকে ওরা অনেক উন্নতি করেছে। যেকোনো কন্ডিশনে এখন ভালো বল করছে। বিশেষ করে সাদা বলে। ক্যাপ্টেন হিসেবে চাইবো হোম ম্যাচ জিততে। আর ব্যাটার হিসেবে প্রথম ইনিংসে সবসময় ভালো করতে চাই। চ্যালেঞ্জটা ঠিকভাবে নিতে পারলে এই চক্র আরও ভালো যাবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ