আজকের খেলা: ৭ মে ২০২৬ - ক্রিকেট, আইপিএল ও ইউরোপা লিগ
আজকের খেলা: ৭ মে ২০২৬ - ক্রিকেট, আইপিএল ও ইউরোপা লিগ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। পাশাপাশি আইপিএলের একটি ম্যাচ এবং ইউরোপা লিগের সেমিফাইনালও রয়েছে। নিচে আজকের খেলার সম্পূর্ণ সময়সূচি ও সম্প্রচার চ্যানেল তুলে ধরা হলো।

ঢাকা প্রিমিয়ার লিগ

আজ সকাল ৯টায় শুরু হবে চারটি ম্যাচ। মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টস টিভি ও টি স্পোর্টস ইউটিউব চ্যানেলে। একই সময়ে আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ সিটি ক্লাব। ম্যাচটি সম্প্রচারিত হবে টি স্পোর্টস ইউটিউবে। গাজী গ্রুপ ক্রিকেটার্স খেলবে টাইগার্সের বিপক্ষে, ম্যাচটি টি স্পোর্টস ইউটিউবে দেখা যাবে। লিজেন্ডস অফ রূপগঞ্জের ম্যাচ স্ট্রাইকার্সের সঙ্গে, সম্প্রচার টি স্পোর্টস ইউটিউবে।

আইপিএল

আইপিএলের আজকের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ১ ও ২ চ্যানেলে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইউরোপা লিগ

ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে আজ রাত ১টায় ফ্রাইবুর্গের প্রতিপক্ষ ব্রাগা। ম্যাচটি সম্প্রচার করবে সনি স্পোর্টস ১। একই সময়ে অ্যাস্টন ভিলা খেলবে নটিংহাম ফরেস্টের বিপক্ষে, সম্প্রচার সনি স্পোর্টস ২ চ্যানেলে।

কনফারেন্স লিগ

কনফারেন্স লিগের ম্যাচে প্যালেসের মুখোমুখি শাখতার। ম্যাচটি শুরু রাত ১টায়, সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস ৫ চ্যানেলে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ