ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ না হওয়ার সিদ্ধান্তে অটল ভারত
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ না হওয়ার সিদ্ধান্তে অটল

এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রিকেট ম্যাচ নিয়ে নতুন করে সিদ্ধান্ত জানিয়েছে ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয়। মঙ্গলবার এক চিঠিতে মন্ত্রণালয় জানায়, ভারতে অনুষ্ঠিত বহুপাক্ষিক ইভেন্টে পাকিস্তানি খেলোয়াড় ও দল অংশ নিতে পারবে। তবে দ্বিপাক্ষিক ক্রীড়া ইভেন্টের ক্ষেত্রে ভারতীয় দল পাকিস্তানে অংশ নেবে না এবং পাকিস্তানি দলকেও ভারতে খেলতে দেওয়া হবে না।

দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকার কারণ

২০১২ সাল থেকে ভারত-পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়নি। সীমান্ত নিয়ে দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আয়োজিত টুর্নামেন্ট ছাড়া এই দুই দলের মাঠের লড়াই দেখা যায় না। ক্রীড়া মন্ত্রণালয়ের বক্তব্য, তারা আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর প্রচলিত নিয়ম এবং নিজস্ব ক্রীড়াবিদদের স্বার্থের জন্য পরিচালিত হচ্ছে।

ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন

ভারত ভিসা নেওয়ার ক্ষেত্রেও পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে ক্রীড়াবিদ, দলীয় কর্মকর্তা, প্রযুক্তিগত কর্মী এবং আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হবে। আন্তর্জাতিক ফেডারেশনের কর্মকর্তাদের দায়িত্বকালীন সময়ে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত ‘মাল্টি-এন্ট্রি ভিসা’ অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে, যাতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তাদের সহজ যাতায়াত নিশ্চিত হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভারতের বৈশ্বিক ক্রীড়া লক্ষ্য

ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয়ের এই ঘোষণা এমন এক সময় এল যখন দেশটি নিজেকে বৈশ্বিক ক্রীড়া গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। ভারত ২০৩০ সালে কমনওয়েলথ গেমস, ২০২৯ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে। এছাড়া ২০৩৬ অলিম্পিক ও ২০৩৮ এশিয়ান গেমসের স্বত্ব পেতেও জোরালো প্রচেষ্টা চালাচ্ছে ভারত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তবে ভারত-পাকিস্তানের মধ্যকার ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ থাকলেও দ্বিপাক্ষিক সিরিজ না হওয়ার সিদ্ধান্তে অটল থাকায় ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত খুব একটা প্রভাব ফেলতে পারবে না বলে মনে করছেন বিশ্লেষকরা।