নোয়াখালীতে সিএনজির ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নোয়াখালীতে সিএনজির ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তন্ময় চন্দ্র (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) বিকেলে সড়ক অবরোধ করেন এলাকাবাসী।

দুর্ঘটনার বিবরণ

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনের আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত জিত দেবনাথও এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে। গুরুতর আহত জিত দেবনাথকে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত তন্ময় চৌমুহনী ডেল্টা জুটমিল উচ্চ বিদ্যালয়ের এবং আহত জিত দেবনাথ বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী হিসেবে চলতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তারা দুইজন চৌমুহনী পৌর সভার কুরিপাড়ার বাসিন্দা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সড়ক অবরোধ ও প্রতিক্রিয়া

এ ঘটনার জেরে সিএনজি অটোরিকশাচালককে গ্রেপ্তার ও তার বিচার দাবিতে দুপুর পৌনে ৩টার দিকে বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে মহাসড়ক দেড় ঘণ্টার বেশি সময় ধরে সড়ক অবরোধ করে রাখে। এক পর্যায়ে পুলিশি হস্তক্ষেপে বিকেল সাড়ে ৪টার দিকে সড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এ সময় সড়কে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে মানুষ ভোগান্তিতে পড়ে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাসা থেকে তন্ময় ও তার বন্ধু জিত একসঙ্গে বাসা থেকে বের হন। এক পর্যায়ে তারা বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে সড়ক পার হওয়ার সময় মাইজদী থেকে আসা চৌরাস্তাগামী দ্রুতগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তাদের চাপা দেয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তন্ময়ের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

এদিকে তন্ময়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে। বিকেলে জিতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনম ইমরান খান বলেন, নিহত ও আহতের ঘটনায় দ্রুত বিচার দাবি করে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। আমরা তাদের বুঝিয়ে ও দাবি পূরণের আশ্বাসের পর অবরোধ তুলে নেয়। দুর্ঘটনার পর অটোরিকশাচালক পালিয়েছে। অটোরিকশাটি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।