তামিমের ক্ষোভ: স্টেডিয়ামের টয়লেটে অনিয়ম, নারী পরিচ্ছন্নতাকর্মীদের বঞ্চনা
তামিমের ক্ষোভ: টয়লেটে অনিয়ম, নারী শ্রমিকদের বঞ্চনা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল এবার স্টেডিয়ামের টয়লেট ব্যবস্থাপনাতেই অনিয়মের অভিযোগ তুলেছেন। বিশেষ করে নারী পরিচ্ছন্নতাকর্মীরা ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না বলে তিনি জানিয়েছেন। বিষয়টি দেখে তিনি স্পষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি তামিম মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ চলার সময়ে গ্যালারি, ওয়াশরুম পর্যবেক্ষণ করে দেখেছেন।

পরিচ্ছন্নতাকর্মীদের বেতন নিয়ে প্রশ্ন

পরিচ্ছন্নতাকর্মী নারীদের বেতন বাড়ানোর ইস্যু নিয়ে আজ তাকে প্রশ্ন করেছেন সংবাদমাধ্যমকর্মীরা। বিসিবি সভাপতি বলেন, ‘কাল আমি বিসিবিতে গিয়েছিলাম। বিসিবিতে গিয়ে জিজ্ঞেস করলাম যে আমাদের যে ক্লিনিং সার্ভিস আছে, তাদের আমরা জনপ্রতি কত টাকা করে দেওয়া হয়? শুনে অবাক হলাম যে ৬৫০ টাকা করে দেওয়া হয়। তখন আমি জিজ্ঞেস করলাম যে ৬৫০ টাকা করে দেওয়া হলে তারা ৩০০ টাকা কেন পাচ্ছে? এ ধরনের দুর্নীতির কথা আপনারা জানেন। কিন্তু আমার কাছে কষ্ট হয় যে এই নারীরা ৩০০ টাকা ৪০০ টাকা প্রতিদিন উপার্জন করেন, তাদের থেকেও টাকা খেতে হবে। মানে তাদের থেকেও টাকা চুরি করতে হবে। এটা একেবারে জঘন্য।’

১৯ বছরে টয়লেট সংস্কার হয়নি

২০০৭ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের। দীর্ঘ ১৯ বছরে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিপিএল, ডিপিএলেরও অসংখ্য ম্যাচ হয়েছে। তামিমের দাবি, দীর্ঘ ১৯ বছরে বিসিবির টয়লেট নিয়ে কোনোরকম সংস্কার কাজ হয়নি। সাংবাদিকদের বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি বলেন, ‘আপনারা হয়তো শুনে অবাকই হবেন যে স্টেডিয়াম যখন ২০০৭ সালে তৈরি হয়েছিল, তারপর থেকে আর বাথরুম নিয়ে কোনো সংস্কার হয়নি। এটা ঠিক না। আমি এ কারণে যাওয়ার সময় সেখানে দেখেছিলাম। বাথরুম পরিষ্কারের দায়িত্বে থাকা খালাাম্মা আমাকে একটা কথা বলেছিলেন, যেটা হয়তো অনেকেই ভিডিওতে দেখেছেন। তিনি বলেছেন, ‘ভাইয়া আমরা প্রত্যেক দিন ৩০০ টাকা করে পাই। এই জিনিসটা যদি আপনি একটু দেখতেন।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিদেশি দর্শকের অভিযোগ

বিদেশ থেকে এক নারী এসে বিসিবির ওয়াশরুম নিয়ে অভিযোগ করায় তামিম বিব্রতবোধ করেছেন। বিসিবি সভাপতি বলেন, ‘এটা আমি নিজেই খুব অবাক হয়েছি। আমি সেদিন যখন গ্যালারিতে গিয়েছিলাম, তখন ফিনল্যান্ড থেকে এক নারী সকালেই বিমানবন্দরে এসে সরাসরি মাঠে খেলা দেখতে এসেছেন। তিনি আমাকে সুন্দর করে বললেন, ‘ভাইয়া যদি একটু ওয়াশরুমগুলো ঠিক করা যায়।’ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি হয়েছে। ৬ ম্যাচ ভাগাভাগি করে মিরপুর ও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হয়েছে।

কোম্পানির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

যদি পরিচ্ছন্নতাকর্মীদের পারিশ্রমিক ঠিকমতো বুঝিয়ে না দেওয়া হয়, তাহলে সেই কোম্পানির সঙ্গে চুক্তি বাতিলের পাশাপাশি বিসিবিতেই নিষিদ্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তামিম। তামিম ইকবাল বলেন, ‘আমি তাদের একটা বিল জমা দিতে বলেছি এই সিরিজে। আমি বলেছি যে আপনি ৩০ নারীকে ডাকবেন আমার সামনে তাদেরকে ৫০০ টাকা করে দেবেন। ১০০-১৫০ টাকা আপনার লাভ থাকতে পারে। কারণ, কোনো কোম্পানি যদি একটা কাজ নেয় তার অনেক কিছু কিনতে হয়, তার নিজস্ব কোম্পানি চালাতে হয়, তারা একটু লাভ করবেই। সেটা ঠিক আছে। কিন্তু যে প্রতিশ্রুতি আপনি এই নারীদের দিয়েছেন, আমার সামনে আপনি ডেকে সবার সামনে দেবেন।’ বিসিবি সভাপতি হুশিয়ারি করে বলেন, ‘তারপর থেকে যদি আপনারা চান, তাহলে চুক্তি গ্রহণ করতে পারি। তা না হলে চুক্তি তো বাতিল করব। একইসঙ্গে ব্ল্যাকলিস্ট করে দেব যাতে ভবিষ্যতে কোনোদিন আপনি বিসিবিতে কাজ না করতে পারেন।’