এল ক্লাসিকোতে ইতিহাস গড়ার পথে বার্সেলোনা
এল ক্লাসিকোতে ইতিহাস গড়ার পথে বার্সেলোনা

এস্পানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয় লা লিগার শিরোপা লড়াইকে এক রোমাঞ্চকর সমীকরণের সামনে দাঁড় করিয়েছে। সোমবার (৪ মে) দিবাগত রাতে এ জয়ে বার্সেলোনার শিরোপা উল্লাস কিছুটা বিলম্বিত হলেও, আগামী রোববার (১০ মে) নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘এল ক্লাসিকো’ ম্যাচেই চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে কাতালানদের সামনে।

ভিনিসিয়ুসের জোড়া গোলে রিয়ালের জয়

আরসিডিই স্টেডিয়ামে এস্পানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়ে মূল ভূমিকা পালন করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচের দ্বিতীয়ার্ধে তিনি জোড়া গোল করেন। তরুণ খেলোয়াড় গনজালো গার্সিয়ার সঙ্গে চমৎকার ওয়ান-টু-ওয়ান পাসের মাধ্যমে গোলটির সূচনা করেন তিনি। জুড বেলিংহামের দর্শনীয় ‘ব্যাকহিল’ পাস থেকে দ্বিতীয় গোলটি নিশ্চিত করেন এই ব্রাজিলিয়ান।

ম্যাচ চলাকালীন ভিনিসিয়ুসকে ফাউল করার অপরাধে ওমার এল হিলালিকে লাল কার্ড দেখানো হলেও, ভিএআর যাচাইয়ের পর তা বাতিল করা হয়। অবশ্য রিয়াল মাদ্রিদ এই ম্যাচটি জেতায় বার্সেলোনাকে এল ক্লাসিকোতে ‘গার্ড অব অনার’ দেওয়ার যে বিতর্ক তৈরি হয়েছিল, তারও অবসান ঘটেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইতিহাস গড়ার হাতছানি

লা লিগার দীর্ঘ ৯৭ বছরের ইতিহাসে এখন পর্যন্ত কোনো দলই সরাসরি এল ক্লাসিকো ম্যাচে শিরোপা জয় নিশ্চিত করতে পারেনি। আগামী রোববার রিয়ালের বিপক্ষে ড্র করতে পারলেই প্রথমবারের মতো এই ইতিহাস গড়বে বার্সেলোনা।

রেকর্ড ভাঙার পথে বার্সেলোনা

বর্তমানে রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে থাকা বার্সেলোনার সামনে হাতছানি দিচ্ছে বেশ কিছু রেকর্ড। ২০১২-১৩ মৌসুমে গড়া ১৫ পয়েন্টের ব্যবধান টপকে সবচেয়ে বড় ব্যবধানে শিরোপা জেতার সুযোগ রয়েছে রাফিনিয়া-ইয়ামালদের সামনে। এছাড়া শেষ চারটি ম্যাচ জিতলে তারা রিয়াল ও নিজেদের গড়া ১০০ পয়েন্টের রেকর্ড স্পর্শ করবে। পাশাপাশি লিগে এ পর্যন্ত মাত্র একবার ড্র করা বার্সেলোনা ৩৩টি ম্যাচ জিতে নতুন ইতিহাস গড়ার পথে রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিপরীতে এই মৌসুমে শিরোপা না জিতলে ২০০৯-১০ সালের পর দ্বিতীয়বারের মতো কোনো বড় শিরোপা ছাড়াই বছর শেষ করতে হবে রিয়াল মাদ্রিদকে। এর আগে ২০২০-২১ মৌসুমেও তারা শিরোপাহীন ছিল।

সূত্র: বিবিসি