বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চেয়ে রিট
বিসিবির অ্যাডহক কমিটি নিয়ে রিট, হাইকোর্টে শুনানি

সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আজ বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত চেয়ে একটি রিট দায়ের করা হয়েছে। সাত আইনজীবী যৌথভাবে এই রিটটি করেন।

রিটের পটভূমি

আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে আইনজীবী মো. গোলাম কিবরিয়াসহ সুপ্রিম কোর্টের সাত আইনজীবী রিটটি দায়ের করেন।

আইনজীবীদের বক্তব্য

অন্যতম রিট আবেদনকারী আইনজীবী মো. গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, ২০১৮ সালের জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ২১ ধারা অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে, যেমন কোনো কমিটি যথাযথভাবে দায়িত্ব পালনে অসমর্থ হলে বা স্বার্থবিরোধী কোনো কার্যক্রম পরিচালনা করলে সেক্ষেত্রে অ্যাডহক কমিটি গঠন করা যায়। তবে বিসিবির নির্বাচিত কমিটির বিরুদ্ধে এমন কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। এ সত্ত্বেও আইনের ওই বিধান যথাযথভাবে অনুসরণ না করে নির্বাচিত কমিটি ভেঙে গিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যা আইনসম্মত নয়। যে কারণে রিটটি করা হয়েছে। রিটটি শুনানির জন্য আগামী সপ্তাহে হাইকোর্টে উপস্থাপন করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রিটের প্রার্থনা

রিটের প্রার্থনায় দেখা যায়, বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের ৭ এপ্রিল সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। রুল হলে তা বিচারাধীন অবস্থায় নির্বাচিত কমিটি ভেঙে গিয়ে অ্যাডহক কমিটি গঠনসংক্রান্ত ৭ এপ্রিলের সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে। যুব ও ক্রীড়াসচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও বিসিবির অ্যাডহক কমিটির সভাপতিকে বিবাদী করা হয়েছে রিটে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অ্যাডহক কমিটির সদস্যরা

গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল খান। আরও দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান কমিটিতে আছেন। অন্য সদস্যদের মধ্যে চারজন সরাসরি বিএনপি নেতাদের স্ত্রী বা পুত্র। অ্যাডহক কমিটির সদস্য রাশনা ইমাম বিএনপির সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী। মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমদ ও ইসরাফিল খসরু যথাক্রমে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের ছেলে।

কমিটিতে আরও আছেন বিভিন্ন সময়ে বিসিবির পরিচালনা পর্ষদে থাকা তানজিল চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। তাঁদের মধ্যে তানজিল চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান, মির্জা সালমান ইস্পাহানি ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান, রফিকুল ইসলাম ইন্দিরা রোড ক্রীড়াচক্রের কর্মকর্তা আর ফাহিম সিনহা এক্‌মি ল্যাবরেটরিজের পরিচালক। ফাহিম সিনহা সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান এবং পরে ফারুক আহমেদ ও আমিনুল ইসলামের বোর্ডেও ছিলেন।