বিদায়ী ম্যাচ খেলতে চান সাকিব, বললেন ‘আমি যা চাই তা পাব’
বিদায়ী ম্যাচ খেলতে চান সাকিব, বললেন ‘আমি যা চাই তা পাব’

দেশের ক্রিকেটের পোস্টার বয় হিসেবে পরিচিত সাকিব আল হাসান। এক সময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার, ক্রিকেট থেকে অবসরের আগে রাজনীতিতে জড়িয়ে কোণঠাসা হয়ে আছেন। জাতীয় দলে অভিষেকের পর থেকে ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে বিশ্ব সেরাদের কাতারে নিয়ে যাওয়া সাকিব; বারবার সমালোনায় জড়িয়েছেন উচ্ছৃঙ্খল আচরণের কারণে।

রাজনৈতিক পটভূমি ও বর্তমান অবস্থা

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের দোসর হিসেবে বিপদে আছেন সাকিব। ক্রিকেট থেকে অবসরের আগে আওয়ামী লীগের নৌকার প্রতীকে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিবের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। খুনের মামলায়ও তাকে আসামি করা হয়েছে। গ্রেফতার এড়াতে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি দীর্ঘদিন হলো বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন সাকিব।

জাতীয় দল থেকে দূরে

সঙ্গত কারণেই আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন সাকিব। ইচ্ছে থাকা সত্ত্বেও জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না তিনি। তবে সাকিবের ইচ্ছা তিনি দেশের হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের পরিসমাপ্তি ঘটাতে চান। ক্রিকেটের ২২ গজে বিশ্ব কাপানো সাকিব মাঠ থেকে বিদায় নিতে চান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিদায়ী ম্যাচের আশা

মুম্বাইয়ের ‘ইইউ টি-টুয়েন্টি বেলজিয়াম’-এর এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিদায়ী ম্যাচ খেলা প্রসঙ্গে সাকিব বলেন, ‘আশা করছি, শিগগিরই সব ঠিক হয়ে যাবে। আমি যা চাই, তা পাব বলেই আমার বিশ্বাস।’ এর আগে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার মঈন আলীর একটি পডকাস্টে অংশ নিয়ে সাকিব জানিয়েছেন, অবসরের আগে দেশের মাটিতে তিন সংস্করণের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ