আইপিএলের সর্বকালের সেরা একাদশে বাটলারের পছন্দে চমক
আইপিএলের সেরা একাদশে বাটলারের চমকপ্রদ পছন্দ

টি-টোয়েন্টি ক্রিকেট আবিষ্কারের পর থেকেই জনপ্রিয়তায় শীর্ষে। সেই জনপ্রিয়তা যাচাই করেই ২০০৮ সালে ভারত শুরু করে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল। বর্তমানে টুর্নামেন্টের ১৯তম আসর চলছে।

আইপিএলের গত ১৮ আসরে ব্যাট ও বলে যারা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন, তাদের নিয়ে সেরা একাদশ গঠন করেছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক জস বাটলার। এই একাদশে স্থান পেয়েছেন ৭ জন ভারতীয় ও ৪ জন বিদেশি খেলোয়াড়।

বাটলারের দলে জায়গা হয়নি ভারতের দুই টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের। ৬টি আইপিএল ট্রফির মালিক ও ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও নেই সেখানে। নিজেকেও রাখেননি বাটলার। ডেভিড ওয়ার্নারের মতো ক্রিকেটারও জায়গা পাননি তার দলে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাটলারের আইপিএল সর্বকালের সেরা একাদশ

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার স্টুয়ার্ট ব্রডের ‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ পডকাস্টে এসে নিজের দলের কথা জানিয়েছেন বাটলার। তার প্রথম একাদশে ওপেনার হিসেবে আছেন বিরাট কোহলি ও ক্রিস গেইল।

তিন নম্বরে বাটলার রেখেছেন সুরেশ রায়নাকে। দীর্ঘ দিন চেন্নাই সুপার কিংসে তিন নম্বরে খেলেছেন রায়না। তাদের পাঁচ বার চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছেন। রায়নাকে ‘মিস্টার আইপিএল’ বলে উল্লেখ করেছেন বাটলার। চার নম্বরে বাটলার রেখেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবিডি ভিলিয়ার্সকে।

বাটলারের দলে উইকেটরক্ষক হিসেবে আছেন মহেন্দ্র সিংহ ধোনি। অলরাউন্ডার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। এরপর আফগানিস্তানের রশিদ খান। বাটলারের দলে বিশেষজ্ঞ পেসার দুই জন: লাসিথ মালিঙ্গা ও জাসপ্রীত বুমরাহ। তবে অধিনায়ক হিসেবে কারও নাম উল্লেখ করেননি বাটলার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ