আইপিএলে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি
আইপিএলে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন কোহলি

আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েন তিনি। ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৭৫ রানে অলআউট করে দেয় আরসিবি। জবাবে ২৩ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন কোহলি।

নতুন মাইলফলক

আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড আগে থেকেই কোহলির দখলে ছিল। এবার তিনি সেই রেকর্ডকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। ২৬৬ ইনিংসে ৮,৯৮৯ রান নিয়ে দিল্লির বিপক্ষে রান তাড়ায় নামেন তিনি। দলীয় ষষ্ঠ ওভারে দিল্লির স্পিনার অক্ষর প্যাটেলের শেষ বলে একটি রান নিয়ে আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৯ হাজার রানের দেখা পান কোহলি।

কোহলির রেকর্ডের ধারা

আইপিএলে এর আগে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৬০০০, ৭০০০ ও ৮০০০ রানের রেকর্ডও তাঁর। ২০২১ সালে ৬০০০ রানের দেখা পান কোহলি। ৭০০০ রানের দেখা পান ২০২৩ সালে। ২০২৪ সালে দেখা পান ৮ হাজার রানের।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শীর্ষ রান সংগ্রাহকদের তালিকা

আইপিএলে ২৭৫ ম্যাচে ২৬৭ ইনিংসে কোহলির রানসংখ্যা এখন ৯০১২। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কোহলির সঙ্গে বাকিদের ব্যবধান বেশ স্পষ্ট। দ্বিতীয় রোহিত শর্মা ২৭৬ ম্যাচে ২৭১ ইনিংসে ৭১৮৩ রান করেছেন। কোহলির মতো রোহিতও ২০০৮ থেকে আইপিএলে খেলা শুরু করেছেন, কিন্তু পিছিয়ে ১৮২৯ রানের ব্যবধানে।

তৃতীয় শিখর ধাওয়ানের সঙ্গে কোহলির রানের ব্যবধান আরও অনেক বেশি। ধাওয়ানও ২০০৮ সালে আইপিএলে খেলা শুরু করে ২০২৪ সালে অবসর নেওয়ার আগে ২২২ ম্যাচে ২২১ ইনিংসে ৬৭৬৯ রান করেন। কোহলির সঙ্গে তাঁর ২২৪৩ রানের ব্যবধান।

শীর্ষ পাঁচে বাকি দুজন ডেভিড ওয়ার্নার ও লোকেশ রাহুল। ১৮৪ ম্যাচে (১৮৪ ইনিংস) ৬৫৬৫ রান নিয়ে চারে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ওয়ার্নার। ১৫৩ ম্যাচে ১৪৪ ইনিংসে ৫৫৮০ রান নিয়ে পাঁচে রাহুল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্যাটিং পরিসংখ্যান

সর্বোচ্চ রান সংগ্রাহক পাঁচ ব্যাটসম্যানের মধ্যে সেঞ্চুরি (৮) ও ফিফটিতে (৬৬) কোহলি বাকিদের চেয়ে এগিয়ে। চার মারাতেও (৮০৮) শীর্ষে কোহলিই। তবে ছক্কা সংখ্যায় রোহিতের (৩১০) চেয়ে পিছিয়ে কোহলি (৩০৫)। শীর্ষ পাঁচের এই তালিকায় শুধু কোহলি ও রোহিতই ন্যূনতম ৩০০ ছক্কা মেরেছেন।

এবারের আইপিএলে রান সংগ্রাহকদের লড়াই

আইপিএলে এবার সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ৮ ইনিংসে ৩৮০ রান নিয়ে শীর্ষে থাকা সানরাইজার্স হায়দরাবাদ ওপেনার অভিষেক শর্মার সঙ্গে মাত্র ৩১ রান ব্যবধানে পিছিয়ে পাঁচে তাঁর সতীর্থ হাইনরিখ ক্লাসেন। ৮ ইনিংসে ৩৫১ রান নিয়ে চারে কোহলি। শীর্ষ পাঁচে ব্যাটিং গড়ে কোহলিই শীর্ষে (৫৮.৫০)।