ঢাকা প্রিমিয়ার লিগ শুরু ৪ মে, চূড়ান্ত সূচি শিগগিরই
ঢাকা প্রিমিয়ার লিগ শুরু ৪ মে, সূচি শিগগিরই

ঘরোয়া ক্রিকেটের অচলাবস্থা কাটিয়ে দলবদল হয়ে গেছে আগেই। এবার মাঠে খেলা শুরুর পালা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরুর সম্ভাব্য তারিখও ঘোষণা করেছে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব ঠিক থাকলে লিগ শুরু হবে ৪ মে, লিগ শেষ হওয়ার সম্ভাব্য তারিখ ১১ জুন। লিগের চূড়ান্ত সূচি অচিরেই ঘোষণা করা হবে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি।

পূর্ববর্তী অচলাবস্থা ও বর্তমান সমাধান

এর আগে আমিনুল ইসলামের বোর্ডের অধীনে কোনো খেলায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছিল ঢাকার ক্রিকেটের বেশিরভাগ ক্লাব। প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ ক্রিকেটে তাই সব ক্লাব অংশ নেয়নি। ক্লাবগুলোর একই অবস্থান ছিল প্রিমিয়ার লিগ নিয়েও। যে কারণে লিগ শুরু করা যায়নি নির্ধারিত সময়ে।

আমিনুলের বোর্ডকে সরিয়ে বিসিবিতে অ্যাডহক কমিটি আসার পর লিগ নিয়ে অচলাবস্থা কেটেছে। সব ক্লাবই এখন খেলবে। খেলোয়াড় ও ক্লাবের দাবির পর প্রিমিয়ার লিগের সুযোগ–সুবিধাও এবার বাড়িয়েছে বিসিবি। ম্যাচের দিন ক্লাবগুলোর ট্রান্সপোর্ট এবং খাবারের ব্যবস্থা করবে বোর্ডই। সব ভেন্যুতে থাকবে বিশেষায়িত অ্যাম্বুলেন্স।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লিগের ভেন্যু ও কাঠামো

এবারের লিগের ম্যাচ হবে মোট ছয়টি ভেন্যুতে। ভেন্যুগুলো হলো বিকেএসপি ৩ ও ৪ নম্বর মাঠ, ক্রিকেটার্স একাডেমি মাঠ, বসুন্ধরা স্পোর্টস সিটি মাঠ, পিকেএসপি ২ নম্বর মাঠ এবং ইউল্যাব বিশ্ববিদ্যালয় মাঠ। বিসিবি সূত্র জানিয়েছে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অন্য ব্যস্ততা না থাকলে কিছু ম্যাচ হতে পারে সেখানেও।

আগেই নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এবারের লিগে কোনো সুপার লিগ থাকবে না, খেলা হবে সিঙ্গেল লিগ ভিত্তিতে। তবে নিচের দিকের তিন দলের মধ্যে রেলিগেশন লিগ হবে, সেখান থেকে দুই দল নেমে যাবে প্রথম বিভাগে। লিগ পর্বের ৬৬টি ও রেলিগেশন লিগের ৩টি মিলিয়ে মোট ম্যাচ হবে ৬৯টি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ