২৮ কোটি টাকায় বিশ্বকাপ ফাইনালের টিকিট
২৮ কোটি টাকায় বিশ্বকাপ ফাইনালের টিকিট

ফুটবল বিশ্বকাপ মানেই আবেগ, উন্মাদনা আর ইতিহাসের অংশ হওয়ার স্বপ্ন। কিন্তু, সেই স্বপ্ন ছোঁয়া এখন যেন অনেকের নাগালের বাইরেই। ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টিকিটের দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য।

মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল

আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। এই ম্যাচকে সামনে রেখে ফিফার অফিশিয়াল রিসেল প্ল্যাটফর্মে চারটি টিকিট বিক্রির জন্য তোলা হয়েছে। অবাক করার মতো বিষয় প্রতিটি টিকিটের দাম প্রায় ২৩ লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৮ কোটি ২১ লাখ টাকা।

টিকিটের অবস্থান ও দাম

টিকিটগুলো স্টেডিয়ামের নিচতলার গ্যালারিতে, গোলপোস্টের ঠিক পেছনে ৪৫ নম্বর সারির ১২৪ নম্বর ব্লকের ৩৩ থেকে ৩৬ নম্বর আসনে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মূল টিকিটের দাম সাধারণত ফিফার নিয়ন্ত্রণে থাকলেও, রিসেল মার্কেটে বিক্রেতারা নিজেদের মতো করে দাম নির্ধারণ করতে পারেন। আর এই উচ্চমূল্যের লেনদেন থেকে বড় অঙ্কের কমিশনও পাবে ফিফা। নিয়ম অনুযায়ী, প্রতিটি টিকিট বিক্রিতে ক্রেতা ও বিক্রেতা দু’পক্ষ থেকেই ১৫ শতাংশ করে মোট ৩০ শতাংশ ফি নেওয়া হয়। ফলে এই চারটি টিকিট বিক্রি হলে শুধু কমিশন হিসেবেই ফিফার আয় হতে পারে প্রায় ২৬ লাখ ৯৯ হাজার ডলার বা ৩৩ কোটিরও বেশি টাকা।

অফিসিয়াল মূল্যও চড়া

যারা ভাবছেন অফিসিয়াল মূল্যে টিকিট কিনবেন, তাদের জন্যও খুব একটা স্বস্তির খবর নেই। কাতার বিশ্বকাপের তুলনায় ২০২৬ আসরে টিকিটের দাম অন্তত চার গুণ বেশি ধরা হয়েছে। ফাইনাল ম্যাচের সর্বনিম্ন টিকিটের দামই প্রায় ১০ হাজার ৯২৩ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ টাকা। এছাড়া সেমিফাইনাল ম্যাচগুলোর টিকিটও বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। ১৪ জুলাই টেক্সাসের আর্লিংটনে অনুষ্ঠিত সেমিফাইনালের টিকিট ১১ হাজার ১৩০ ডলার, আর ১৫ জুলাই আটলান্টার সেমিফাইনালের টিকিট ৯ হাজার ৬৬০ থেকে চার হাজার ৩৬০ ডলারের মধ্যে নির্ধারণ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশ্বকাপের সূচি

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় একযোগে শুরু হবে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ।