বই কিনে মুগ্ধ জাইমা রহমান, বিশ্বসাহিত্যকেন্দ্রে সদস্য হওয়ার আগ্রহ
বই কিনে মুগ্ধ জাইমা রহমান, সদস্য হওয়ার আগ্রহ

রাজধানীর বাংলামোটরে অবস্থিত বিশ্বসাহিত্যকেন্দ্র এবং একই ভবনের বুকশপ বাতিঘর থেকে বই কিনেছেন প্রধানমন্ত্রীর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তিনি বিশ্বসাহিত্যকেন্দ্রের লাইব্রেরি পরিদর্শন করেন এবং প্রায় ৪০ মিনিট সেখানে কাটান।

মুক্তিযুদ্ধের দলিল দেখে মুগ্ধতা

বিশ্বসাহিত্যকেন্দ্রের যুগ্মপরিচালক (প্রশাসন) মনির হোসেন যুগান্তরকে জানান, জাইমা রহমান কেন্দ্রের সংগ্রহে থাকা মুক্তিযুদ্ধের দলিলগুলো দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছেন। তিনি সেলফে সাজানো এসব দলিলের ছবিও তোলেন। এছাড়া দুর্লভ পুরোনো বইয়ের সংরক্ষণ ব্যবস্থার প্রশংসা করেন তিনি।

ইতিহাসপ্রেমী জাইমা

মনির হোসেনের ভাষ্য, ইতিহাস জাইমা রহমানের পছন্দের বিষয়, যা তিনি ইতিহাস কালেকশন দেখে প্রকাশ করেন। কেন্দ্রের পাঠচক্র উদ্যোগের প্রশংসা করে তিনি জানতে পারেন প্রতিমাসে ‘পূর্ণিমা সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়, এবং সেখানে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেন। ঢাকায় এত সুন্দর একটি লাইব্রেরি দেখে তিনি অভিভূত হন এবং সদস্য হওয়ার ইচ্ছা জানান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রকাশনা কেন্দ্র ও বাতিঘরে বই কেনা

জাইমা রহমান বিশ্বসাহিত্যকেন্দ্রের প্রকাশনা বিক্রয় সেন্টারও পরিদর্শন করেন। সেখানে বাঙালির চিন্তামূলক রচনা সংগ্রহ, রিডিং ফর প্লেজার সিরিজ, কিশোর আনন্দ সিরিজ এবং বিভিন্ন দেশের অনুবাদ সাহিত্য দেখেন। পরে তিনি বাঙালির ইতিহাসচিন্তা (১৮ খণ্ড), রিডিং ফর প্লেজার সিরিজ (২০ খণ্ড) ও শিশু-কিশোরদের জন্য আরও কিছু বই কেনেন।

একই ভবনের বুকশপ বাতিঘরেও যান তিনি এবং সেখান থেকে প্রচুর বই সংগ্রহ করেন। বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ যুগান্তরকে জানান, জাইমা রহমানের কেনা বইয়ের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ, আনিসুল হক, গার্সিয়া মার্কেজ, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, রোকেয়া সাখাওয়াৎ হোসেনের লেখা বই রয়েছে। এছাড়া সাংবাদিক নূরুল কবিরের বইসহ দেশি-বিদেশি অনুবাদের গ্রন্থও সংগ্রহ করেছেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ