সাফ নারী ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ
সাফ নারী ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচে জিততে পারলেই টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ পাবে বাংলাদেশের মেয়েরা।

একাদশে দুটি পরিবর্তন

ফাইনালের আগে একাদশে দুটি পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ পিটার বাটলার। নেপালের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন সুরভী আকন্দ প্রীতি ও উমহেলা মারমা। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন অভিজ্ঞ শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে একাদশে না থাকলেও ফাইনালে আফঈদা খন্দকারকে আবারও সুযোগ দিয়েছেন কোচ বাটলার।

ইতিহাসের পুনরাবৃত্তি?

নারী সাফের ইতিহাসে বাংলাদেশের প্রথম ফাইনাল ছিল ২০১৬ সালে ভারতের শিলিগুড়িতে। সেই ম্যাচে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। পরবর্তী আসরে ফাইনালে উঠতে পারেনি দলটি। তবে ২০২২ ও ২০২৪ সালে কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে টানা দুইবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। এবার ভারতের মাটিতে স্বাগতিকদের হারিয়ে শিরোপা জয়ের চ্যালেঞ্জ ঋতুপর্ণাদের সামনে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাংলাদেশ একাদশ

বাংলাদেশের সম্ভাব্য একাদশে রয়েছেন: মিলি আক্তার (গোলকিপার), আফঈদা খন্দকার, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মমিতা খাতুন, মারিয়া মান্দা (অধিনায়ক), আনিকা রানিয়া সিদ্দিকী, তহুরা খাতুন, সুরভী আরফিন, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ