অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচ কর্মকর্তা ঘোষণা বিসিবির
অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচ কর্মকর্তা ঘোষণা বিসিবির

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার আসন্ন তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ম্যাচ কর্মকর্তাদের নাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচেই ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রকাশ ভাট।

ওয়ানডে সিরিজের কর্মকর্তা

ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রথম ওয়ানডেতে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন অ্যালেক্স হোয়ার্ফ এবং গাজী সোহেল। তৃতীয় আম্পায়ার হিসেবে আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার হিসেবে মোর্শেদ আলী খান দায়িত্ব পালন করবেন। দ্বিতীয় ওয়ানডেতে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন আহসান রাজা ও তানভীর আহমেদ। অ্যালেক্স হোয়ার্ফ তৃতীয় এবং মোর্শেদ আলী খান চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। তৃতীয় ও শেষ ওয়ানডেতে অনফিল্ডে থাকবেন হোয়ার্ফ ও মাসুদুর রহমান মুকুল। তৃতীয় আম্পায়ার হিসেবে আহসান রাজাকে এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মোর্শেদ আলী খান।

টি-টোয়েন্টি সিরিজের কর্মকর্তা

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন গাজী সোহেল ও মোর্শেদ আলী খান। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ। মাসুদুর রহমান মুকুল থাকবেন চতুর্থ আম্পায়ারের দায়িত্বে। দ্বিতীয় ম্যাচে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ। এছাড়া মাসুদুর রহমান মুকুল তৃতীয় এবং গাজী সোহেল চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচে অনফিল্ড আম্পায়ার থাকবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও মাসুদুর রহমান মুকুল। গাজী সোহেল তৃতীয় আম্পায়ার এবং তানভীর আহমেদ চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আগামী ৯, ১১ ও ১৪ জুন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরবর্তীতে ১৭, ১৯ ও ২১ জুন টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে।