মনিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
মনিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

যশোরের মনিরামপুরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার রাজগঞ্জ–পুলেরহাট সড়কের খেদাপাড়া মানিকতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়

নিহত দুজন হলেন মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাঁদড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৭) এবং একই গ্রামের কামরুজ্জামান মিন্টুর ছেলে মেহেদী হাসান (২৩)।

দুর্ঘটনার বিবরণ

নিহত রাকিব হোসেনের মামা ফারুক হোসেন বলেন, গতকাল সন্ধ্যায় রাকিব নিজের মোটরসাইকেলে বন্ধুকে নিয়ে উপজেলার রাজগঞ্জ ভাসমান সেতু এলাকায় ঘুরতে যান। রাতে সেখান থেকে তাঁরা মোটরসাইকেলে রাজগঞ্জ–পুলেরহাট সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। রাত নয়টার দিকে খেদাপাড়া মানিকতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি আমড়াগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তাঁরা দুজন গুরুতর আহত হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় লোকজন রাকিব ও মেহেদীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাঁদের দুজনকে মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া

মনিরামপুর উপজেলার খেদাপাড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) শাহাবুর রহমান বলেন, দুজনের মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে আছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ