শ্রীলংকাকে হারিয়ে গ্রুপ সেরা নেপাল, সেমিতে ভুটান
শ্রীলংকাকে হারিয়ে গ্রুপ সেরা নেপাল, সেমিতে ভুটান

সাফ নারী চ্যাম্পিয়নশিপের অষ্টম আসরে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। রোববার ভারতের মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে পা রাখে হিমালয়ের দেশটি। এর আগে প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছিল তারা।

ভুটানের দারুণ প্রত্যাবর্তন

অন্যদিকে প্রথম ম্যাচে নেপালের কাছে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভুটান। শ্রীলংকাকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়ে এক জয়ে ‘এ’ গ্রুপ থেকে রানার্সআপ হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে তারা।

বাংলাদেশ-ভারতের লড়াই

টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে রাত আটটায় মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। সমীকরণ অনুযায়ী, ম্যাচটি ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে থেকে ভারত হবে গ্রুপ সেরা, আর রানার্সআপ হয়ে মাঠ ছাড়বে বাংলাদেশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাংলাদেশ যদি রানার্সআপ হয়, তাহলে সেমিফাইনালেই মুখোমুখি হতে হবে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল নেপালের। সাফের গত ৭ আসরের মধ্যে ৬ বারই ফাইনাল খেলা নেপাল এবারও শিরোপার অন্যতম দাবিদার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ