আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের সূচি: হন্ডুরাস ও আইসল্যান্ডের মুখোমুখি
আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের সূচি: হন্ডুরাস ও আইসল্যান্ডের মুখোমুখি

১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রস্তুতি জোরদার করছে। শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে লিওনেল মেসির দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে।

হন্ডুরাসের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ

আগামী ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ৭ জুন ভোর ৫টা ৩০ মিনিটে।

আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ

এরপর ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে ইউরোপের দল আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ জুন সকাল ৬টায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশ্বকাপ মিশনের শুরু আলজেরিয়ার বিপক্ষে

আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার অফিশিয়াল বিশ্বকাপ মিশন ও শিরোপা ধরে রাখার লড়াই শুরু হবে। কানসাস সিটিকে নিজেদের প্রধান বেস ক্যাম্প বা হেডকোয়ার্টার হিসেবে বেছে নিয়েছে দলটি। টুর্নামেন্ট চলাকালীন ম্যাচগুলোর মধ্যবর্তী সময়ে অনুশীলনের জন্য মেসিরা স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টার ব্যবহার করবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ