আজকের ক্রীড়াসূচি: সাফ নারী ফুটবলে বাংলাদেশ-ভারত, আইপিএল ফাইনাল
আজকের ক্রীড়াসূচি: সাফ নারী ফুটবলে বাংলাদেশ-ভারত, আইপিএল ফাইনাল

ফুটবল ও ক্রিকেটপ্রেমীদের জন্য আজকের দিনটি হতে পারে বাড়তি উত্তেজনার। রোববার (৩১ মে) থাকছে দারুণ সব ক্রীড়া আয়োজন। সাফ নারী চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। একইসঙ্গে ক্রিকেটপ্রেমীদের চোখ থাকবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা ফাইনালে।

সাফ নারী চ্যাম্পিয়নশিপ

টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ নারী ফুটবল দল আজ ভারতের মুখোমুখি হবে। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এর আগে বিকেল ৫টায় একই টুর্নামেন্টে নেপাল ও শ্রীলঙ্কার মধ্যে লড়াই হবে, যা দেখা যাবে টি স্পোর্টস চ্যানেলে।

আইপিএল ফাইনাল

ক্রিকেটপ্রেমীদের জন্য আজকের আকর্ষণ আইপিএলের ফাইনাল। রাত ৮টায় শুরু হবে বেঙ্গালুরু ও গুজরাটের মধ্যে শিরোপা নির্ধারণী ম্যাচ। এই ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ১ ও ২ চ্যানেলে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফ্রেঞ্চ ওপেন

টেনিসপ্রেমীদের জন্য ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচ আজ বেলা ৩টায় শুরু হবে। এই ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস ২ ও ৫ চ্যানেল।

টেলিভিশনের পর্দায় তাই ক্রীড়ার রোমাঞ্চে ভরপুর একটি দিন অপেক্ষা করছে দর্শকদের জন্য।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ