ফ্রান্সের যুব দলের খেলোয়াড় বনি আইভরিকোস্টের বিশ্বকাপ দলে
ফ্রান্সের যুব দলের খেলোয়াড় বনি আইভরিকোস্টের বিশ্বকাপ দলে

ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন অ্যাঞ্জ-ইয়ান বনি। তবে ২০২৬ বিশ্বকাপে আইভরিকোস্টের হয়ে খেলবেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড। শুক্রবার (১৫ মে) বনিকে নিয়েই বিশ্বকাপ দল ঘোষণা করেছেন আইভরিকোস্ট কোচ এমার্স ফাই। ফ্রান্সে জন্ম নেওয়া বনির পিতৃপুরুষের দেশ আইভরিকোস্ট। জাতীয়তা বদলের আবেদন করার পর ৮ মে তা অনুমোদন করে ফিফা।

এলি ওয়াহিও আইভরিকোস্ট দলে

শুধু বনি নয়, ফ্রান্সে জন্ম নেওয়া এলিয়ে ওয়াহিও ডাক পেয়েছেন আইভরিকোস্টের বিশ্বকাপ দলে। এ বছরের শুরুতে তিনি জাতীয়তা পরিবর্তন করেন, গত মার্চে স্কটল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে তার আইভরিকোস্ট অভিষেকও হয়।

আইভরিকোস্টের গ্রুপ ও সূচি

এবারের বিশ্বকাপে আইভরিকোস্ট গ্রুপ ‘ই’-তে ইকুয়েডর, জার্মানি ও কুরাসাওয়ের বিপক্ষে খেলবে। ১৪ জুন প্রথম ম্যাচের প্রতিপক্ষ ইকুয়েডর।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইভরিকোস্টের বিশ্বকাপ দল

গোলরক্ষক: ইয়াহিয়া ফোপানা, মোহামেদ কোনে, আলবান লাফোঁ।

ডিফেন্ডার: ইমানুয়েল অ্যাগবাদু, ক্লেমেন্ট আকপা, উসমান দিওমান্দে, গুয়েলা দুয়ে, ঘিসলাইন কোনান, ওডিলন কসুউনু, ইভান এনডিকা, উইলফ্রিড সিঙ্গো।

মিডফিল্ডার: সেকো ফোপানা, পারফেইট গুইয়াগন, ক্রিস্ট ইনাও উলাই, ফ্রাঙ্ক কেসি, ইব্রাহিম সাঙ্গারে, জিন-মিকেল সেরি।

ফরোয়ার্ড: সাইমন আদিংরা, অ্যাঞ্জ-ইয়ান বনি, আমাদ দিয়াললো, উমর দিয়াকিতে, ইয়ান দিওমান্দে, ইভান গেসান্দ, নিকোলাস পেপে, বাজুমানা তুরে, এলি ওয়াহি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ