আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ দেখবেন যেভাবে মোবাইলে
আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে। আগামীকাল বুধবার (১৭ জুন) সকাল ৭টায় মাঠে নামবে আলবিসেলেস্তেরা। উত্তেজনাপূর্ণ এই ম্যাচ ঘিরে ভক্ত-দর্শকদের আগ্রহের শেষ নেই।

টিভিতে সরাসরি সম্প্রচার

প্রিয় দলের এই ম্যাচ ঘরে বসেই টিভিতে দেশীয় তিনটি চ্যানেলে দেখা যাবে। রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টিভিতে সরাসরি দেখানো হবে আর্জেন্টিনা-আলজেরিয়ার ম্যাচ।

মোবাইলে দেখার উপায়

মোবাইল ফোন কিংবা ল্যাপটপ থেকেও ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে সেক্ষেত্রে সাবস্ক্রিপশন ফি দিতে হবে। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপে ঘরে বসেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে পারবেন দেশের ফুটবলপ্রেমীরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরবর্তী খেলাসমূহ

  • গ্রুপ আই: ফ্রান্স – সেনেগাল, রাত ১টা, মেটলাইফ স্টেডিয়াম, নিউজার্সি, যুক্তরাষ্ট্র
  • গ্রুপ আই: ইরাক – নরওয়ে, ভোর ৪টা, জিলেট স্টেডিয়াম, ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র
  • গ্রুপ জে: আর্জেন্টিনা – আলজেরিয়া, সকাল ৭টা, অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র

ম্যারাডোনাকে ছাড়িয়ে বিশ্বরেকর্ডের দোরগোড়ায় মেসি। আরও পড়ুন: ফুটবল বিশ্বকাপ ২০২৬, বিশ্বকাপ ফুটবল, আর্জেন্টিনা ফুটবল দল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ