ম্যারাথনে কেনিয়ার সাওয়ের বিশ্ব রেকর্ড, প্রথমবার দুই ঘণ্টার নিচে
ম্যারাথনে কেনিয়ার সাওয়ের বিশ্ব রেকর্ড, দুই ঘণ্টার নিচে

ম্যারাথনে বিশ্ব রেকর্ড গড়েছেন কেনিয়ার তারকা সেবাস্তিয়ান কিমারু সাওয়ে। আজ রোববার প্রথম অ্যাথলেট হিসেবে দুই ঘণ্টারও কম সময়ে দৌড় শেষ করে ইতিহাস গড়লেন তিনি। সাওয়ে ফিনিশিং লাইন অতিক্রম করেছেন ১ ঘণ্টা ৫৯ মিনিট ৩০ সেকেন্ডে।

আগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস

এর আগে ২০২৩ সালে শিকাগোতে ২ ঘণ্টা ৩৫ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছিলেন কেনিয়ার তারকা কেলভিন কিপটাম। পুরুষ ম্যারাথনে সেটাই ছিল বিশ্ব রেকর্ড। তবে সাওয়ে সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্থাপন করেছেন।

প্রথম তিনজনের অসাধারণ পারফরম্যান্স

বিস্ময়কর ব্যাপার হলো, প্রথম তিনজনই আগের গড়া বিশ্ব রেকর্ড ভেঙেছেন। ইথিওপিয়ার ইয়োমিফ কেজেলচার সঙ্গে শেষ মুহূর্তে কঠিন লড়াই হয়েছিল সাওয়ের। প্রথমবার ম্যারাথনে নেমে কেজেলচা দৌড় শেষ করেন ১ ঘণ্টা ৫৯ মিনিট ৪১ সেকেন্ডে, যা অভিষেকে সবচেয়ে দ্রুততম সময়। উগান্ডার জ্যাকব কিপলোমো ২ ঘণ্টা ২৮ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাওয়ের প্রতিক্রিয়া

দুই ঘণ্টার বাধা অতিক্রম করার বিশ্বাস নিয়ে ট্র্যাকে নেমেছিলেন সাওয়ে। তিনি বলেন, ‘আমার খুব ভালো লাগছে। আমি খুব খুশি। এই দিনটা মনে রাখার মতো। আমরা ভালোভাবে দৌড় শুরু করেছিলাম। দৌড়ের শেষ মুহূর্তে অনেক শক্তিশালী মনে হচ্ছিল নিজেকে। ফিনিশিং লাইনে পৌঁছানোর পর আমি সময় দেখলাম, উত্তেজনা কাজ করছিল। দ্বিতীয়বার লন্ডনে আসা আমার কাছে ছিল খুব গুরুত্বপূর্ণ এবং এ কারণে আমি ভালোভাবে এর প্রস্তুতি নিয়েছি। অবশেষে গত চার মাসের পরিশ্রমের সাফল্য আজ পেলাম।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ