কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন পর্যটক।

দুর্ঘটনার বিবরণ

সোমবার (১ জুন) বিকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ হাওলাদার। তিনি জানান, সকাল ১১টার দিকে মেরিনড্রাইভ সড়কের মাঝিবাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত জিসান শরীয়তপুর জেলার পালং থানা এলাকার আমির হোসেনের ছেলে।

ঘটনার ক্রম

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জিসান, রাব্বি ও আবির নামে তিন বন্ধু শরীয়তপুর থেকে কুয়াকাটায় ঘুরতে আসেন। সাড়ে ১০টার দিকে তারা মেরিনড্রাইভ সড়ক হয়ে লেম্বুরবনের উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় মাঝিবাড়ি এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মিম (১৮) নামে এক পর্যটক। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি ছিটকে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চার পর্যটকই আহত হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার ও চিকিৎসা

স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকের চালক জিসানকে মৃত ঘোষণা করেন। মহিপুর থানার ওসি (তদন্ত) বলেন, 'লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ