বগুড়ায় ৩০০ ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার
বগুড়ায় ৩০০ ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার

বগুড়া ডিবি পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৩ মে) সকালে বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রাতে ডিবির ওসি ইকবাল বাহার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দেন।

গ্রেফতারকৃতদের পরিচয়

গ্রেফতাররা হলেন- জয়পুরহাটে কর্মরত স্পেশাল সিক্যুইরিটি ফোর্সের কনস্টেবল সাইদুর রহমান (৩২) ও চাকরিচ্যুত কনস্টেবল আবদুল ওয়াহাব (৪০)।

অভিযানের বিবরণ

ওসি ডিবি ইকবাল বাহার জানান, শনিবার সকাল ১০টার দিকে খবর পেয়ে বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তারা ক্রেতা সেজে কনস্টেবল সাইদুর রহমান ও আবদুল ওয়াহাবকে গ্রেফতার করেন। তল্লাশি করে তাদের কাছে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনি ব্যবস্থা

গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ