শার্শায় তিন বছরের শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার
শার্শায় তিন বছরের শিশু ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১

যশোরের শার্শায় তিন বছরের এক শিশুকে ফুসলিয়ে ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতনের ঘটনায় আলম গাজী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সরুপদাহ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আলম গাজী ওই গ্রামের জহুর গাজীর ছেলে।

ঘটনার বিবরণ

পুলিশ ও শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে অভিযুক্ত আলম গাজী ওই শিশুটিকে কাটিভাজা খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশের একটি টংঘরে নিয়ে যায়। সেখানে শিশুটির জামাকাপড় খুলে তাকে যৌন নিপীড়নের চেষ্টা করে এবং শরীরের বিভিন্ন স্থানে কামড়ে জখম করে। এ সময় শিশুটির চিৎকার শুনে রাস্তার লোকজন ছুটে এলে অভিযুক্ত আলম পালিয়ে যায়।

আইনগত ব্যবস্থা

এ ঘটনায় শনিবার শিশুটির বাবা বাদী হয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আলমকে গ্রেফতার করে পুলিশ। শার্শা থানার ওসি মারুফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সরুপদাহ গ্রামে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায় এবং অভিযুক্তকে গ্রেফতার করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি জানান, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে শিশুটি প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সঙ্গে পুলিশের হেফাজতে নিরাপদ রয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা (স্বাস্থ্য পরীক্ষা) ও পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ