প্রবাদে বলা হয়, ‘সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না।’ সময়ের প্রবাহে প্রতিটি দিনই পরিণত হয় ইতিহাসের অংশে। আজকের বর্তমানই আগামী দিনের অতীত, আর সেই অতীতের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই স্থান পায় ইতিহাসের পাতায়। আজ ৮ জুন ২০২৬, সোমবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
- ১৬৫৮: পুত্র আওরঙ্গজেব পিতা মোগল সম্রাট শাহজাহানকে পাঁচ দিন অন্তরীণ রেখে আগ্রা দুর্গ দখল করেন।
- ১৭০০: ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুতানুটির বদলে ক্যালকাটা লেখা শুরু করে।
- ১৮৩০: জার্মান আবিষ্কারক কামবোর্জ দিয়াশলাই আবিষ্কার করেন।
- ১৮৫৫: পর্তুগালের রাজধানী লিসবনে এক ভয়াবহ ভূমিকম্প হলে সেখানে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে এবং এর ফলে শহরটির অধিকাংশ স্থাপনা ধ্বংস হয়ে যায়।
- ১৯২৩: বুলগেরিয়ায় ফ্যাসিস্ট বাহিনী ষড়যন্ত্রমূলকভাবে ক্ষমতায় আসে।
- ১৯৩০: রুমানিয়ার রাজা দ্বিতীয় ক্যারালের সিংহাসন পুনর্দখল।
- ১৯৩৬: ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম বদলে অল ইন্ডিয়া রেডিও রাখা হয়।
- ১৯৩৮: জাপান চীনে বোমা বর্ষণ শুরু করে, যা দশদিন ধরে অব্যাহত ছিল।
- ১৯৩৯: ইংল্যান্ডের রাজা ষষ্ঠ জর্জ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যান।
- ১৯৪৮: ভারত-ব্রিটেন আন্তর্জাতিক বিমান চলাচল শুরু।
- ১৯৪৯: শ্যাম দেশের নাম বদলে থাইল্যান্ড রাখা হয়।
- ১৯৫৩: টর্নেডোতে মিশিগান ও ওহাইয়োতে ১১০ জনের মৃত্যু।
- ১৯৫৯: মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে পারমাণবিক শক্তিচালিত প্রথম সাবমেরিন তৈরি করে।
- ১৯৬৩: আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন ধূমপানবিরোধী প্রচার শুরু করে।
- ১৯৬৮: বারমুডার সংবিধান গৃহীত হয় এবং মার্কিন সিনেটর রবার্ট এফ কেনেডি আর্লিংটনে চিরনিদ্রায় শায়িত হন।
- ১৯৭০: আর্জেন্টিনার সামরিক বাহিনী ক্ষমতা দখল করে।
- ১৯৮৮: নাইজেরিয়ায় একনায়ক সানি আবাচারের আকস্মিক মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে গণতন্ত্রের পথ উন্মুক্ত।
- ১৯৯০: ৪৪ বছরের মধ্যে চেকোশ্লোভাকিয়ায় প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ডাক লাভ হাভেল প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ১৯৯১: পাকিস্তানের ঘোটকিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১০০ লোক নিহত হয়।
- ১৯৯২: ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্যারিসে অবস্থানরত একজন ফিলিস্তিনি নেতাকে হত্যা করে।
- ১৯৯৫: সাইপ্রাসে ৯৯ শতাংশ ভোটার পৃথক তুর্কি সাইপ্রিয়ট রাষ্ট্রের পক্ষে রায় দেয়।
- ২০০২: বাংলাদেশ পূর্ব তিমুরকে স্বীকৃতি দেয়।
জন্ম
- ১৩১৮: রাজা দ্বিতীয় এডওয়ার্ডের কন্যা ইলিওনা প্ল্যান্টাগ্যানেট।
- ১৮৯৭: বাঙালি লেখক ও ঔপন্যাসিক মণীন্দ্রলাল বসু।
- ১৯০৪: বীরেশচন্দ্র গুহ, ভারতের প্রখ্যাত বাঙালি প্রাণরসায়ণ বিজ্ঞানী।
- ১৯১৬: ফ্রান্সিস ক্রিক, ইংরেজ পদার্থবিদ, আণবিক জীববিজ্ঞানী এবং স্নায়ুবিজ্ঞানী।
- ১৯৫৫: টিম বার্নার্স-লি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক।
- ১৯৭৫: শিল্পা শেট্টি, ভারতীয় অভিনেত্রী।
মৃত্যু
- ৬৩২: মুহাম্মাদ, ইসলাম ধর্মের প্রবর্তক।
- ৮০৯: টমাস পেইন, ব্রিটেনের বিখ্যাত লেখক ও দার্শনিক।
- ১৮৪৫: এন্ড্রু জ্যাক্সন, মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম রাষ্ট্রপতি।
- ১৯৬৯: হলিউডের খ্যাতনামা অভিনেতা রবার্ট টেলর।
- ১৯৭০: আব্রাহাম মাসলো, আমেরিকান মনোবিজ্ঞানী।
- ১৯৯১: বিমলকৃষ্ণ মতিলাল, বাঙালি দার্শনিক অধ্যাপক।
- ১৯৯৮: সানি আবাচা, নাইজেরিয়ার সাবেক রাষ্ট্রপতি।
- ২০০৯: হাবিব তানভীর, ভারতের অন্যতম জনপ্রিয় উর্দু ও হিন্দি ভাষার নাট্যকার, থিয়েটার পরিচালক, কবি এবং অভিনেতা।
- ২০১২: সুভাষ চৌধুরি, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিক্ষক, গবেষক ও সমালোচক।
- ২০২৪: রামোজি রাও, ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা।


