বর্ষার আগমনী
কমলাঘাট খালে বর্ষার নতুন জল আসতে শুরু করেছে। কমলাঘাট, মিরকাদিম, মুন্সীগঞ্জ সদর, ১ মে ২০২৬। ছবি: অলিউর রহমান ফিরোজ।
স্রোতের গহ্বরে
স্রোতের গহ্বরে হারিয়ে যাবে একদিন, কেউ হয়তো মনে রাখবে না এক দিন ছিল যে ছায়া দিত। কোথায়ও গাছ ও মানবজীবন মিলেমিশে একাকার। স্থান: পায়রা নদী, আমতলী, বরগুনা। ছবি: নিয়াজ শাওন।
অশান্ত সমুদ্র, প্রশান্ত পর্যটক
অশান্ত সমুদ্র তবু পর্যটকের প্রশান্তি। সুগন্ধা সৈকত, কক্সবাজার, ১ মে ২০২৬। ছবি: ফাত্তাহ তানভীর রানা।
মাটির পাহাড় তৈরির চেষ্টা
মাটির পাহাড় তৈরির চেষ্টায়। ফুলতলা, পদ্মার পাড়, রাজশাহী। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: সাদিয়া আলম রূপন্তী।
একাকী পথিক
জীবনের পথ কখনো দীর্ঘ, কখনো নির্জন। তবুও আকাশ খোলা থাকে, স্বপ্ন উড়তে জানে। আমি চলছি নিজের মতো, শান্ত আর দৃঢ় পদক্ষেপে! শেরকোল, সিংড়া উপজেলা, নাটোর। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: মৌসুমী মজুমদার।
শহরের খোলা মাঠে ফুটবল
শহরের এক প্রান্তে বড় বড় দালান আর এক পাশে খোলা মাঠ। সেখানেই শিশুরা মেতে ওঠে ফুটবল খেলায়। ছবিটি ঢাকার গ্রিন মডেল এলাকা থেকে সম্প্রতি তোলা। ছবি: মো শফিকুল ইসলাম জয়।
গোধূলি বেলা
একটি গোধূলি বেলা, দুটি কাক এবং একটি অস্তমিত সূর্য। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৩ মে ২০২৬ (বেলা ৬টা ৪৫ মিনিট)। ছবি: রেদওয়ানা ইসলাম রীদি।
বর্ষার কালো মেঘ ও কৃষ্ণচূড়া
বর্ষার কালো মেঘ। সবুজের বুকে উঁকি দেয় কৃষ্ণচূড়া। ছবিটি সম্প্রতি ঢাকার টঙ্গী দত্তপাড়া মাওলানা ভাসানী রোড থেকে তোলা। ছবি: খোরশেদ আলম খোকন।



