বৃষ্টি শেষে ঢাকা আবার বায়ুদূষণে শীর্ষে
বৃষ্টি শেষে ঢাকা আবার বায়ুদূষণে শীর্ষে

কয়েকদিনের বৃষ্টিতে ঢাকার বাতাস কিছুটা ভালো অবস্থায় গেলেও আজ আবার বায়ুদূষণে শীর্ষ অবস্থানে উঠে এসেছে ঢাকা। পুরো বিশ্বে বায়ুদূষণে রবিবার (৩ মে) শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা।

এয়ার ভিজুয়ালের তথ্য

যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার ভিজুয়ালের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, আজ সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা ছিল বিশ্বে প্রথম অবস্থানে। এরপর বেলা দুইটার দিকেও একই অবস্থা দেখা যায়। বেলা পোনে তিনটায়ও দূষিত বাতাসের শহরের তালিকায় ১১৭ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

অন্যান্য শহরের অবস্থান

১১৭ স্কোর নিয়ে একই অবস্থানে আছে ভারতের রাজধানী দিল্লি। এদিকে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি, যার স্কোর ১১২।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বায়ুমান সূচক

বিশেষজ্ঞরা জানান, এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এই হিসেবে ঢাকার বর্তমান অবস্থা সতর্কতামূলক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ