কোলস্ল সালাদ তৈরির সহজ রেসিপি
কোলস্ল সালাদ তৈরির সহজ রেসিপি

কোলস্ল সালাদ

ছবি: খালেদ সরকার

কোলস্ল সালাদ উপকরণ

  • সাদা বাঁধাকপিকুচি ১ কাপ
  • বেগুনি বাঁধাকপিকুচি সিকি কাপ
  • গাজরকুচি সিকি কাপ
  • পেঁয়াজকুচি ২ টেবিল চামচ

ড্রেসিংয়ের উপকরণ

  • তরল দুধ ৩ চা-চামচ
  • ঘন ক্রিম ১ চা-চামচ
  • মেয়নেজ সিকি কাপ
  • গোলমরিচের গুঁড়া সামান্য
  • ভিনেগার ১ টেবিল চামচ
  • চিনি ১ টেবিল চামচ
  • লবণ স্বাদমতো

প্রণালী

একটি বড় পাত্রে সাদা ও বেগুনি বাঁধাকপি, গাজর ও পেঁয়াজকুচি একসঙ্গে নিন। অন্য একটি বাটিতে ড্রেসিংয়ের সব উপকরণ মিশিয়ে নিন। এবার ড্রেসিংটি সবজির ওপর ঢেলে ভালোভাবে মিশিয়ে নিন। পরিবেশনের আগে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।

আরও পড়ুন: ডোরি ফিশ নাকি পাঙাশ—দেশের রেস্তোরাঁয় আসলে কী খাচ্ছেন? ১৮ জুন ২০২৬

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ