মৌমাছির কামড়ে ব্যথা কমানোর প্রাকৃতিক উপায়
মৌমাছির কামড়ে ব্যথা কমানোর প্রাকৃতিক উপায়

মৌমাছির কামড় অত্যন্ত বিষাক্ত ও যন্ত্রণাদায়ক। ক্ষুদ্র এই প্রাণী কামড়ালে দিশেহারা হয়ে যাবেন না। তাৎক্ষণিক জ্বলুনি কমানোর জন্য ব্যবহার করতে পারেন প্রাকৃতিক উপাদান। মৌমাছির হুল খুবই বিষাক্ত, তাই ব্যথা ও জ্বলুনি কমার সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। জেনে নিন মৌমাছি কামড়ালে সঙ্গে সঙ্গে কী করবেন-

বরফ দিন

মৌমাছি কামড়ে জ্বলুনির সঙ্গে সঙ্গে রক্ত বের হলে আক্রান্ত স্থানে বরফ চেপে ধরুন। এতে রক্ত বন্ধ হবে ও ব্যথা কমবে।

ল্যাভেন্ডার অয়েল

অ্যাসেনশিয়াল অয়েল ব্যবহারে যদি আপনার ত্বকে ফুসকুড়ি না ওঠে তবে আক্রান্ত স্থানে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এটি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

টুথপেস্ট

মৌমাছির কামড়ানোর সঙ্গে সঙ্গে শুরু হয় তীব্র যন্ত্রণা। আক্রান্ত স্থানে টুথপেস্ট লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। জ্বলুনি কমার পাশাপাশি মৌমাছির বিষও দূর করবে এটি।

বেকিং সোডা

বেকিং সোডার পেস্ট ও ভিনেগার একসঙ্গে মিশিয়ে ত্বকের যেখানে মৌমাছি কামড়েছে সেখানে লাগান। আধা ঘণ্টা লাগিয়ে রাখুন। মৌমাছির হুলের বিষ দূর করবে এটি।

মাটি

বাগানে কাজ করছেন এমন সময় মৌমাছি আক্রমণ করেছে? সঙ্গে সঙ্গে খানিকটা মাটি পানির সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে লাগিয়ে নিন আক্রান্ত স্থানে। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

মধু

তুলার বল মধুতে ভিজিয়ে আক্রান্ত স্থানে চেপে ধরুন। ধীরে ধীরে ব্যথা ও জ্বলুনি কমে যাবে।

রসুন

মৌমাছি কামড়ালে কয়েকটি রসুন ছেঁচে আক্রান্ত স্থানে লাগান। একটি টাওয়েল পেঁচিয়ে নিন উপরে। আধা ঘণ্টার মধ্যে কমে যাবে জ্বলুনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ