ভারতের সমৃদ্ধ শিল্প ও সংস্কৃতির ভাণ্ডার থেকে ঐতিহ্যবাহী 'রাজা রবি বর্মা' পেইন্টিং বেছে নিয়েছেন পরিচালক করণ জোহর তাঁর মেট গালা ডেব্যুতে নিজের রাজকীয় লুকের জন্য। জারদৌসির কারুকাজের মাঝে ৬ ফুট কেপে দারুণভাবে এই চিত্রকলা ফুটিয়ে তুলেছেন ডিজাইনার মনীশ মালহোত্রা।
মেট গালার থিম ও ড্রেসকোড
এবারের মেট গালা থিম 'কস্টিউম আর্ট' এবং ড্রেসকোড 'ফ্যাশন ইজ আর্ট'। সেদিক থেকে অত্যন্ত সার্থক হয়েছে করণের লুক। মনীশ একে পোশাক নয়, বরং একটি ক্যানভাস হিসেবেই উপস্থাপন করেছেন।
করণ জোহরের পোশাকের বিবরণ
মনীশ মালহোত্রার ডিজাইন করা এই অনস্বম্বলে মেট গালায় ডেব্যু করলেন করণ জোহর। ৬ ফুট লম্বা কেপে হাতে আঁকা রাজা রবি বর্মার পেইন্টিং রয়েছে। বটম প্লেইন কালো রঙের। ভেতরের প্রিন্স কোটেও কালো ফেব্রিকে সোনালি কাজ করা, যাতে পেইন্টিং মোটিফ রয়েছে। উনিশ শতকের এই বিখ্যাত ফিউশন শিল্পীর পেইন্টিংয়ের মাঝে মাঝে করা হয়েছে জারদৌসি কাজ।
ইশা আম্বানির লুক
গৌরব গুপ্তের সোনালি-রূপালি-আইভরি গাউন পরে মেট গালায় এসেছেন আম্বানিদের মেয়ে ইশা। এতে রয়েছে পিওয়াই মোটিফে জমকালো কারুকাজ। শাড়িপ্রাণিত গাউনে ডিজাইনার তাঁর সিগনেচার স্ট্রাকচার্ড ডিজাইন রেখেছেন। হীরা জহরতের দরাজ ব্যবহার ব্লাউজ আর গয়নায়। হাতে সুবোধ গুপ্তের পাকা আমের মিনিয়েচার ভাস্কর্যটাই বদলে দিয়েছে পুরো লুক।
ছবি: ইনস্টাগ্রাম



