মেট গালা ২০২৬: রেড কার্পেটের প্রথম ১০ নজরকাড়া লুক
মেট গালা ২০২৬: রেড কার্পেটের প্রথম ১০ লুক

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এ প্রতি বছর অনুষ্ঠিত হয় ফ্যাশনের সবচেয়ে বড় উৎসব মেট গালা। এটি মূলত মিউজিয়ামের কস্টিউম ইনস্টিটিউটের জন্য তহবিল সংগ্রহের একটি দাতব্য অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও এই বার্ষিক আয়োজন বিশ্বব্যাপী হইচই আর তুমুল আলোচনা তৈরি করেছে। বাংলাদেশ সময় আজ ভোর ৪টায় পর্দা ওঠার পর থেকেই শুরু হয়েছে এই জমকালো আয়োজন। আর এর মাঝেই মেট গালা রেড কার্পেটের প্রথম ১০টি নজরকাড়া লুক দেখে নেওয়া যাক।

প্রথম ১০ নজরকাড়া লুক

১. অ্যানা উইন্টোর

প্রধান হোস্ট অ্যানা উইন্টোর এলেন শ্যানেলের প্যাস্টেল টারকোয়েজ ব্লু আর কালো ফেদার গাউনে। সঙ্গে তাঁর সিগনেচার বব আর শেডস তো আছেই।

২. লরেন বেজোস

কো হোস্টের তালিকায় এবারের বিতর্কিত সংযোজন বেজোস-পত্নী লরেন পরেছেন তাঁর প্রিয় স্ক্যাপারেল্লির নেভি ব্লু স্যাটিন অফ দ্য শোল্ডার গাউন। কাঁধের পাশে পড়ে আছে বিশাল হীরা-মুক্তার লহর।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. এমা চেম্বারলিন

এমা চেম্বারলিন সবার আগেই এসেছেন রেড কার্পেটে। তাঁর মুগলার গাউনটি আসলেই ওয়ার্ক অব আর্ট।

৪. নিকোল কিডম্যান

সিকুইন আর ফেদারের রেড হট শ্যানেল গাউনে নিকোল কিডম্যান সত্যিই নজর কেড়েছেন।

৫. ভেনাস উইলিয়ামস

কো হোস্ট টেনিস তারকা ভেনাস উইলিয়ামস পরেছেন সোয়ারভস্কির কাস্টম ব্রেস্টপ্লেট আর ক্রিস্টালখচিত কালো গাউন।

৬. কারা ডেলেভিন

কো হোস্ট কারা ডেলেভিন পরেছেন র‍্যালফ লরেনের শিয়ার কালো গাউন।

৭. অ্যাশলি গ্রাহাম

লাইভস্ট্রিম প্রেজেন্টার অ্যাশলি গ্রাহামের ন্যুড ডি পেটসা গাউনের সঙ্গে নজর কাড়ছে তাঁর ম্যানিকিওর।

৮. ইশা আম্বানি

ভারতীয়দের মাঝে সবার আগে আসেন ইশা আম্বানি। পরেছেন গৌরব গুপ্তের গাউন।

৯. নাওমি ওসাকা

টেনিস তারকা নাওমি ওসাকা পরেছেন রবার্ট উনের গাউন ও ম্যাচিং হ্যাট।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

১০. সানডে রোজ

মেট গালার নিয়ম ভেঙে ১৭ বছর বয়সেই ডেব্যু করলেন নিকোল কিডম্যানের কন্যা সানডে রোজ। পরেছেন শ্যানেলের প্যাস্টেল ল্যাভেন্ডার স্ট্র্যাপলেস ড্রেস।

ছবি: ইন্সটাগ্রাম