গোধূলির ডাকবাক্স: প্রেম ও স্মৃতির কবিতা
গোধূলির ডাকবাক্স: প্রেম ও স্মৃতির কবিতা

অলংকরণ : এস এম রাকিবুর রহমান। গ্রাফিকস: প্রথম আলো

গোধূলির ডাকবাক্স খুলে

দূর থেকে উড়ে এল যেন সেই চিঠি, কুহক ছড়ানো খামে—জমে থাকা ভাঁজপত্র থেকে বের হলো জেগে ওঠা পুরোনো বিষাদ;

চিঠিটিতে তুমি লিখেছিলে প্রেম কিছু নয় কেবল একটা প্র্যাকটিস—না ভাবলেই সব শেষ, বসন্ত হাওয়াটা বইছিল ভাগ্যিস;

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শোন, চিঠিটা পড়ার পর আমার নামটা একটানে কেটে দিস! ময়ূরীর হালকা পেখমের নিচে আরও লেখা ছিল ছোঁয়াটা একটা মায়া, সরে গেলেই সব ধোঁয়া—ঝিম জবাফুল পাপড়ির মাঝে তোমার জড়ানো উচ্চারণ;

স্মৃতিগুলো সব ভ্রম—কিছুটা ইমেজ আর বাকিটা ইল্যুশন! জমাট হরফে লেখা তোমার এই ভাঁজপত্র নিয়ে হেঁটে যাই গোধূলির শেষ আলোতে;

তোমাকে আমূল ভুলে যেতে ছেঁড়া পাতাটির ভাঁজ খুলে বারবার পড়ি!

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কবিতা থেকে আরও পড়ুন

  • কবিতা-অন্য আলো
  • শিল্প ও সাহিত্য
  • কবিতা
  • সাহিত্য