পঞ্চগড়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে সাহিত্য উৎসব
পঞ্চগড়ে প্রথম সাহিত্য উৎসব ২০২৬

প্রথমবারের মতো দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ সাহিত্য উৎসব। 'পঞ্চগড় সাহিত্য উৎসব-২০২৬' শিরোনামে আগামীকাল ১৬ মে, শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে এই আয়োজন করা হয়েছে। প্রথম আলো পঞ্চগড় বন্ধুসভা এই উৎসবের আয়োজন করছে, যেখানে অংশ নেবেন পঞ্চগড়ের সাহিত্যপ্রেমী তরুণ-তরুণী, পাঠক, লেখক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উদ্বোধন ও অতিথিবৃন্দ

সকাল ১০টায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন হবে। স্বাগত বক্তব্য দেবেন প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি রাজিউর রহমান। এরপর স্থানীয় শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীত পরিবেশিত হবে।

উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক, পঞ্চগড় জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভীন, জ্যেষ্ঠ সাংবাদিক আরিফুল হক রুজু, মকবুলার রহমান সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর রবিউল ইসলাম রফিক, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা আশিকুজ্জামান অভি, সভাপতি জাফর সাদিক, অর্থ সম্পাদক শাকিব হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশফাকুর রহমানসহ অন্য গণ্যমান্য ব্যক্তিরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উৎসবের কার্যক্রম

সকাল ১০টায় শুরু হয়ে উৎসব শেষ হবে দুপুরে। আলোচনা সভা ছাড়াও থাকছে বন্ধুসভার বন্ধুদের সাংস্কৃতিক পরিবেশনা এবং সাহিত্য প্রতিযোগিতার ফল ঘোষণা ও পুরস্কার বিতরণী। আয়োজন সহযোগী হিসেবে রয়েছে নুরজাহান হোটেল ও রোঁস্তোরা।

পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হবে। এটি পঞ্চগড়ের সাহিত্যাঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ