ঈদের দ্বিতীয় দিনে টিভি পর্দায় জমজমাট নাটক ও টেলিফিল্মের আয়োজন
ঈদের দ্বিতীয় দিনে টিভি পর্দায় জমজমাট আয়োজন

মুঠোফোন ও ওটিটি প্ল্যাটফর্মের দাপটের এই সময়েও টেলিভিশন দেশের সবচেয়ে বড় পারিবারিক বিনোদন মাধ্যম হিসেবে তার আবেদন ধরে রেখেছে। বিশেষ করে ঈদ উপলক্ষে ছোটপর্দার প্রতি দর্শকদের আগ্রহ বহুগুণ বেড়ে যায়। জনপ্রিয় অভিনেতাদের নতুন নাটক, বিশেষ টেলিফিল্ম, পারিবারিক গল্প, রোমান্স ও হাস্যরসের নানা আয়োজনে এবারও জমজমাট অনুষ্ঠানমালা সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। দর্শকদের সুবিধার্থে ঈদের দ্বিতীয় দিনের নাটক ও বিশেষ অনুষ্ঠানের বিস্তারিত সূচি তুলে ধরা হলো।

এটিএন বাংলা

বিকেল ৫টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক 'সিঙ্গেলরা ফুলগুলি মস্তক'। এটি পরিচালনা করেছেন হামেদ হাসান নোমান। অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।

রাত ৮টা ৫০ মিনিটে দেখা যাবে নাটক 'পুনঃরাবৃত্তি'। পরিচালনায় কাজী ওবায়দুল হক। অভিনয়ে ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রাত ১১টায় প্রচারিত হবে টেলিফিল্ম 'জামাই পাগল'। পরিচালনা করেছেন তৌফিক জাহান আশিক। অভিনয়ে মোশাররফ করিম ও হিমি।

চ্যানেল আই

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম 'জোহরা বেগমের ইচ্ছাপত্র'। রচনা করেছেন তৌকীর আহমেদ এবং পরিচালনা করেছেন আরিফ খান। অভিনয়ে ফেরদৌসী মজুমদার, মামুনুর রশীদ, আফজাল হোসেন, তৌকীর আহমেদ ও জাকিয়া বারী মম।

সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখা যাবে নাটক 'নামে নামে প্রেম টানে'। রচনায় দাস ও সালাউদ্দিন লাভলু এবং পরিচালনা ও অভিনয়ে চঞ্চল চৌধুরী, পাভেল ও সালাউদ্দিন লাভলু।

রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক 'অপরাজিতা'। পরিচালনায় মীর আরমান হোসেন। অভিনয়ে খায়রুল বাসার ও কেয়া পায়েল।

এনটিভি

দুপুর ২টা ২০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম 'আবার হবে দেখা'। রচনা করেছেন ফারিহা হোসেন এবং পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয়ে ফেরদৌসী মজুমদার, আফজাল হোসেন, দীপা খন্দকার, আইশা খান ও প্রান্তর দস্তিদার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে দেখা যাবে নাটক 'অবুঝ চোখ'। রচনা ও পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে নিলয় আলমগীর ও তানজিকা আমিন।

রাত ৯টা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক 'ছুঁয়ে দে আমায়'। রচনায় এলেক্স এবং পরিচালনায় রাইয়ান মাহমুদ। অভিনয়ে মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল।

রাত ১১টা ৫ মিনিটে দেখা যাবে নাটক 'শূন্য'। রচনায় নাহিদ হাসনাত এবং পরিচালনায় তুহিন হোসেন। অভিনয়ে ফারহান আহমেদ জোভান ও আইশা খান।

আরটিভি

সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক 'মিস্টার লুই'। পরিচালনায় সকাল আহমেদ। অভিনয়ে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি।

রাত ৮টা ৩০ মিনিটে দেখা যাবে নাটক 'ব্রেকেট'। পরিচালনায় তৌফিকুল ইসলাম আশিক। অভিনয়ে মুশফিক ফারহান ও সাফা কবির।

রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক 'শূন্যের সংসার'। পরিচালনায় সেলিম রেজা। অভিনয়ে নিলয় আলমগীর ও তানিয়া বৃষ্টি।

রাত ১১টা ৩০ মিনিটে দেখা যাবে নাটক 'সপ্তম জামাই'। পরিচালনায় সরদার রোকন। অভিনয়ে মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা।

বাংলাভিশন

দুপুর ২টা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম 'ছাড়পত্রটা আমায় দাও'। পরিচালনায় আল আমিন হাবিব আকিব। অভিনয়ে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি।

বিকেল ৪টা ২০ মিনিটে দেখা যাবে টেলিফিল্ম 'এই মুহূর্তে'। পরিচালনায় পিপলু আর খান। অভিনয়ে জাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিম, তটিনী, সুনেরাহ্ বিনতে কামাল ও ইয়াশ রোহান।

সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রচারিত হবে নাটক 'মন আমার'। পরিচালনায় সেলিম রেজা। অভিনয়ে নিলয় আলমগীর ও নীলাঞ্জনা নীলা।

রাত ৮টা ২৫ মিনিটে দেখা যাবে নাটক 'হানিমুন'। পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে রোদেলা ও সাদিয়া আয়মান।

রাত ১১টা ১৫ মিনিটে প্রচারিত হবে নাটক 'সুখের অসুখ'। পরিচালনায় তানভীর তন্ময়। অভিনয়ে নিলয় আলমগীর ও সুমাইয়া হিমি।

বৈশাখী

রাত ৮টা ১০ মিনিটে দেখা যাবে নাটক 'হাঁড়ির খবর'। পরিচালনায় খান মো. বদরুল। অভিনয়ে মোশাররফ করিম ও সিনথিয়া।

রাত ১১টা ৪০ মিনিটে প্রচারিত হবে নাটক 'গ্যাংস্টার'। রচনা ও পরিচালনায় মৃত্যুঞ্জয় সরদার। অভিনয়ে তনয়া তাসনিয়া ও ইমতু রাতিশ।

মাছরাঙা

বিকেল ৫টা ৫০ মিনিটে দেখা যাবে নাটক 'বউয়ের মামলা'। রচনায় শামীম শিকদার এবং পরিচালনায় জিয়াউদ্দিন আলম। অভিনয়ে মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা।

রাত ৮টায় প্রচারিত হবে নাটক 'হারিমি বলা'। পরিচালনায় মাহমুদ মাহিন। অভিনয়ে মুশফিক ফারহান ও আইশা খান।

রাত ১০টা ২০ মিনিটে দেখা যাবে নাটক 'কমেন্ট সেল'। রচনা ও পরিচালনায় শেখ নাজমুল হুদা ইমন। অভিনয়ে শামীম ও সাফা কবির।

রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম 'ভাব লেন্সার'। রচনায় অনামিকা মণ্ডল এবং পরিচালনায় সোহেল হাসান। অভিনয়ে নিলয় আলমগীর, তানজুমা তিশা ও সামান্তা।

দীপ্ত

সন্ধ্যা ৭টায় দেখা যাবে নাটক 'কাজলের দিনরাত্রি'। পরিচালনায় ভিকি জাহেদ। অভিনয়ে মেহজাবীন চৌধুরী ও তৌসিফ মাহবুব।

রাত ৮টায় প্রচারিত হবে নাটক 'যদি আমার না হও'। পরিচালনায় সেতু আরিফ। অভিনয়ে মুশফিক ফারহান ও অর্চিতা স্পর্শিয়া।