হাসপাতালে দর্শনা বণিক, কেমন আছেন জানালেন স্বামী সৌরভ দাস
হাসপাতালে দর্শনা বণিক, কেমন আছেন জানালেন স্বামী সৌরভ

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক বেশ কিছু দিন ধরেই জ্বর ও পেটের সংক্রমণে ভুগছিলেন। কাজের ফাঁকে সময় বের করে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। চিকিৎসকের পরামর্শে বৃহস্পতিবার (২১ মে) তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার খবর দিয়েছেন স্বামী অভিনেতা সৌরভ দাস।

কেমন আছেন দর্শনা?

হাসপাতালে বর্তমানে অভিনেত্রীর অবস্থা জানতে চাইলে সৌরভ দাস গণমাধ্যমকে বলেন, তেমন সিরিয়াস কিছু নয়। এখন আগের থেকে অনেকটাই ভালো আছেন তিনি। পেটে ব্যথা হচ্ছিল। এই গরমের কারণেই হয়তো হয়েছে। ডাক্তার দেখাতে গিয়েছিলেন। তারপর চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই চিকিৎসা শুরু হওয়ায় এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন বলে জানান সৌরভ দাস।

ভক্তদের উদ্বেগ ও স্বামীর আশ্বাস

দর্শনা বণিক হাসপাতালে ভর্তি হওয়ার খবর দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তার ভক্ত-অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে সৌরভ দাস তাদের আশ্বস্ত করে বলেন, শিগগিরই হয়তো হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন দর্শনা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আসন্ন সিরিজ 'গোর্কির মা'

প্রসঙ্গত, চলতি সপ্তাহে শুক্রবার আসছে পরিচালক দেবালয় ভট্টাচার্যের নতুন সাইকোলজিক্যাল থ্রিলার ‘গোর্কির মা’। ক্যামেলিয়া প্রোডাকশনসের ব্যানারে এই সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস ও দর্শনা বণিক। আরও আছেন অনন্যা চট্টোপাধ্যায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ