মিনিসো বাংলাদেশে স্টার ওয়ার্স সংগ্রহ উদ্বোধন
মিনিসো বাংলাদেশে স্টার ওয়ার্স সংগ্রহ উদ্বোধন

বিশ্বখ্যাত স্টার ওয়ার্স ইন্টেলেকচুয়াল প্রপার্টি (আইপি) ভিত্তিক নতুন পণ্যের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে মিনিসো বাংলাদেশ। এর মধ্য দিয়ে দেশের স্টার ওয়ার্স ভক্ত ও সংগ্রাহকদের জন্য উন্মুক্ত হলো নতুন এক গ্যালাক্টিক অভিজ্ঞতা।

উদ্বোধনী অনুষ্ঠান

রবিবার (২৪ মে) রাজধানীর বনানী ১১ নম্বরে অবস্থিত মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব পণ্য উন্মোচন করা হয়। মিনিসো বাংলাদেশের পরিচালক শাহ্ আদীব চৌধুরী ও চৌধুরী আসিফুজ্জামান এবং কান্ট্রি ম্যানেজার জেসন লিউ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে পণ্যগুলোর উদ্বোধন করেন।

সংগ্রহের বিবরণ

নতুন এই কালেকশনের পণ্যসমূহ এখন দেশের মিনিসো স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে। এতে রয়েছে স্টার ওয়ার্স ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয় চরিত্র ও প্রতীক থেকে অনুপ্রাণিত অফিসিয়ালি লাইসেন্সপ্রাপ্ত বিভিন্ন পণ্য। কালেকশনে স্থান পেয়েছে ডার্থ ভেডার, গ্রোগু, স্টর্মট্রুপার ও চুবাকা-থিমের নানা সংগ্রহ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশেষ আয়োজন

উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য ছিল বিশেষ আয়োজন। গুডি ব্যাগ, পোস্টার, মক লাইটসেবার গ্লো-স্টিক, বিশেষ কুপনসহ বিভিন্ন থিমভিত্তিক উপহার দেওয়া হয়, যা স্টার ওয়ার্স ভক্তদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে।

নতুন এই কালেকশনে রয়েছে এক্সক্লুসিভ সংগ্রহযোগ্য সামগ্রী, অরিজিনাল পণ্য এবং গ্যালাক্টিক মাস্ট-হ্যাভ সামগ্রী। গ্লোবাল পপ কালচার ও সমসাময়িক লাইফস্টাইল ট্রেন্ডের সমন্বয়ে তৈরি এই উদ্যোগ আন্তর্জাতিকভাবে জনপ্রিয় আইপি-ভিত্তিক রিটেইল অভিজ্ঞতাকে আরও বিস্তৃত করার অংশ বলে জানিয়েছে মিনিসো বাংলাদেশের পরিচালক চৌধুরী আসিফুজ্জামান।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু’ চলচ্চিত্রকে ঘিরে বিশ্বজুড়ে স্টার ওয়ার্স ভক্তদের আগ্রহের মধ্যেই এই কালেকশন বাজারে আনা হয়েছে। ফলে নতুন ও পুরোনো উভয় প্রজন্মের ভক্তদের কাছেই এটি বিশেষ আকর্ষণ সৃষ্টি করবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ